বাপ–বেটাকে একসঙ্গে দেখতে চান দর্শক

news-image
ছেলে তৈমুর আলী খানের সঙ্গে সাইফ আলী খান। ছবি: ইনস্টাগ্রাম

‘ফিট আপ উইথ দ্য স্টারস’ শিরোনামের একটি শোতে এক ভক্ত সাইফকে এই পরামর্শ দেন। ‘সেক্রেড গেমস’ অভিনেতা এর জবাবে বলেন, ‘টিমের (তৈমুর আলী খান) সঙ্গে কাজ করা বেশ ক্লান্তিকর হতে পারে। সে তো কিছুতেই শুটিং করতে চায় না। বাচ্চাদের সঙ্গে কাজ করা কঠিন, বিশেষ করে নিজের বাচ্চার সঙ্গে।’

বাবার কোলে তৈমুর আলী খান। ছবি: ইনস্টাগ্রামে

বাবার কোলে তৈমুর আলী খান। ছবি: ইনস্টাগ্রামে

সাইফ আলী খানের পুরো পরিবারই তারকা পরিবার। সাইফ নিজে অভিনেতা। তাঁর প্রথম স্ত্রী অমৃতা সিং অভিনেত্রী। পরের স্ত্রী কারিনা কাপুর বলিউডের শীর্ষ তারকাদের একজন। প্রথম স্ত্রীর মেয়ে সারা আলী খান বলিউডে হাঁটা শুরু করেছেন। ছেলে ইব্রাহিম বাবার পথেই হাঁটতে প্রস্তুত।

সাইফ আলী খান, ঘাড়ে ছেলে তৈমুর আলী খান আর পাশে কারিনা কাপুর খান।

সাইফ আলী খান, ঘাড়ে ছেলে তৈমুর আলী খান আর পাশে কারিনা কাপুর খান।

সুতরাং তৈমুরও যে অভিনয়ে আসবে, বলার অপেক্ষা রাখে না। এমনিতেই এখন সে মা-বাবার পাশাপাশি খুদে তারকা হিসেবে জনপ্রিয়। সাইফ একটি পডকাস্ট শোতে এ কথা জানিয়েছিলেন যে তৈমুর অবশ্যই অভিনয়ে আসবে।

সাইফ আলী খান, কারিনা কাপুর আর ছোট্ট তৈমুর

সাইফ আলী খান, কারিনা কাপুর আর ছোট্ট তৈমুর

সাইফ আলী খানকে দেখা যাবে ‘বানটি অউর বাবলি টু’, ‘আদিপুরুষ’ ও ‘ভূত পুলিশ’ সিনেমাতে। সূত্র: হিন্দুস্তান টাইমস, পিঙ্কভিলা

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী