বাইডেন মুসলিম নিষেধাজ্ঞা বাতিল করছেন

news-image

আন্তর্জাতিক ডেস্ক : নির্বাহী আদেশে মুসলিমপ্রধান দেশ থেকে যুক্তরাষ্ট্র ভ্রমণে কড়াকড়ি আরোপ করে জারি ট্রাম্পের আদেশ বাতিল করবেন জো বাইডেন। ক্ষমতা গ্রহণের প্রথম দিনেই এমন কয়েকটি নির্বাহী আদেশ জারি করবেন বলে বাইডেন শিবির থেকে আভাস দেওয়া হয়েছে। আলজাজিরা।

২০১৭ সালে ট্রাম্প ক্ষমতা গ্রহণের কিছুদিনের মধ্যেই ১৩টি মুসলিম প্রধান দেশ থেকে আমেরিকায় প্রবেশের ক্ষেত্রে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেন। এর মধ্যে ৭টি মুসলিম প্রধান দেশ রয়েছে। আদালতের রায় উপেক্ষা করে নির্বাহী আদেশের মাধ্যমে ট্রাম্প নিজস্ব ক্ষমতায় এ পদক্ষেপ গ্রহণ করেন। ফলে সহজেই নির্বাহী আদেশে এ নিষেধাজ্ঞা তুলে নেয়া যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে পাল্টা ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে মামলা করা হলে এ প্রক্রিয়ায় কিছুটা সময় লাগতে পারে। অক্টোবরে বাইডেন বলেছিলেন, ঘৃণা ছড়ানোর রাজনীতি হ্রাস করতে তিনি কাজ করবেন।

জো বাইডেন ও কমলা হ্যারিস ক্ষমতা গ্রহণ করবেন ২০ জানুয়ারি। প্রথম দিনেই কিছু নির্বাহী আদেশ জারি করে ডোনাল্ড ট্রাম্পের নানা বৈরী নীতিমালা থেকে নিজেদের প্রকাশ্য অবস্থান জানান দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

প্রথম দিনের নির্বাহী আদেশের মধ্যে থাকতে পারে জলবায়ু নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের করা প্যারিস চুক্তিতে ফিরে যাওয়ার ঘোষণা। ট্রাম্প ঘোষণা দিয়ে এ চুক্তি থেকে সরে এসেছিলেন। নির্বাহী আদেশ দিয়ে করা এসব আদেশ নতুন প্রেসিডেন্ট নির্বাহী আদেশ দিয়ে বাতিল করার ক্ষমতা রাখেন।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ