বাইডেনের শপথ নির্বিঘ্ন করতে ২০ হাজার সেনা মোতায়েন

news-image

আন্তর্জাতিক ডেস্ক : প্রেসিডেন্ট জো বাইডেন শপথগ্রহণ অনুষ্ঠান নির্বিঘ্ন করতে ২০ হাজার সশস্ত্র মার্কিন সেনা মোতায়েন করা হল ওয়াশিংটনজুড়ে। বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা ২০ জানুয়ারি প্রবল সহিংস বিক্ষোভ দেখাতে পারে বলে গোয়েন্দারা মনে করছেন।

এর আহগে, গত ৬ জানুয়ারি ক্যাপিটলে তাণ্ডবের পর এই শপথ অনুষ্ঠনে আর কোনও ঝুঁকি নিতে চায় না মার্কিন প্রশাসন। এ উপলক্ষে মোতায়েন হতে যাওয়া ফোর্স আফগানিস্তান ও ইরাকে এখন যত সোনা মোতায়েন রয়েছে তার দ্বিগুণ।

জানা গেছে, ইতিমধ্যেই ক্যাপিটল হিলের আশপাশে ১৫ হাজার সেনাকর্মী মোতায়েন করা হয়েছে। ২০ তারিখের আগে যোগ দেবে আরও ৫ হাজার। শুধু যে মেটান ডিটেক্টর বসানো হয়েছে তাই নয়, ক্যাপিচটল হিলের চারধারে আটফুট উঁচু ধাতব দেওয়াল তৈরি করা হয়েছে।

সব সেনা সদস্যদের হাতে দেওয়া হয়েছে মারাত্মক অস্ত্র। যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের প্রতীক ক্যাপিটল হিলে এত সেনা সমাবেশ এর আগে কখনও দেখা যায়নি। আগামী ২০ জানুয়ারি প্রায় ১৬টি গোষ্ঠী প্রতিবাদ সমাবেশ করার কথা জানিয়েছে পুলিশকে। সূত্র : কলকাতা নিউজ।

 

এ জাতীয় আরও খবর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর