বাংলাদেশি হত্যায় সৌদি নাগরিকের মৃত্যুদণ্ড

news-image

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের দাম্মামে বাংলাদেশি অভিবাসী সাগর পাটোয়ারী হত্যায় সৌদি নাগরিক উমর আল শাম্মেরীকে মৃত্যুদণ্ড প্রদান করেছেন আদালত। দীর্ঘ পথ পাড়ি দিয়ে পনেরো বছর পর এ রায় আসে।

দাম্মাম শহরের আবু হাদরিয়া সড়কের একটি পেট্রোল পাম্পে বাংলাদেশি অভিবাসী সাগর পাটোয়ারীর সঙ্গে উমর আল শাম্মেরির বাদানুবাদ হয়। একপর্যায়ে উমর পিস্তল দিয়ে গুলি করলে ঘটনাস্থলেই সাগর নিহত হন। গুলি করার পর উমর ঘটনাস্থল হতে পালিয়ে যান। ২০০৬ সালের জুন মাসে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়। দীর্ঘদিন তদন্তের পর স্থানীয় আইন প্রয়োগকারী বাহিনী উমর আল শাম্মেরীকে ২০১৮ সালে শনাক্ত এবং আটক করে বিচারের সম্মুখীন করে।

সাগর পাটোয়ারী হত্যা মামলার শুনানিতে দাম্মাম ক্রিমিনাল কোর্টে মৃতের ওয়ারিশদের পক্ষে অভিযুক্তের মৃত্যুদণ্ডের দাবি জানিয়ে এ পর্যন্ত ১২টি শুনানিতে বাংলাদেশ দূতাবাস প্রতিনিধি অংশগ্রহণ করেন। গত ২৪ মার্চ অভিযুক্ত সৌদি নাগরিক উমর আল শাম্মেরীর বিরুদ্ধে আনীত অভিযাগ প্রমাণিত হওয়ায় কোর্ট আসামিকে শিরশ্ছেদের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকরের রায় প্রদান করেন।

নিহত সাগর পাটোয়ারী কুমিল্লা জেলার বরুড়া উপজেলার নাগিরপাড় গ্রামের হাজী সোনা মিয়ার ছেলে।
এই যুগান্তকারী রায় আবারও প্রমাণ করে অপরাধী যে-ই হোক শাস্তি তাকে পেতে হবে। তবে ভুক্তভোগী প্রবাসীদের বিচার পেতে দূতাবাসের সহযোগিতার বিকল্প নেই।

সূত্র : যুগান্তর

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী