বহিষ্কার হলেন ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদক

news-image

ফরিদপুর প্রতিনিধি : সংগঠনের নীতি আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি নিশান মাহমুদ শামীম ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জীবনকে সাময়িক বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।

কেন্দ্রীয় সংসদের নির্বাহী কমিটির প্যাডে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য্য স্বাক্ষরিত এক আদেশে এ কথা জানানো হয়।

গত ১৬ মে রাতে ফরিদপুর শহরের মোল্লা বাড়ি সড়কে অবস্থিত জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহার বাড়িতে দুই দফা হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় সুবল সাহা গত ১৬ মে ফরিদপুর কোতয়ালী থানায় একটি মামলাদায়ের করেন। গত ৭ জুন পুলিশের বিশেষ অভিযোনে ওই মামলার আসামি হিসেবে শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (বহিষ্কৃত) সাজ্জাদ হোসেন বরকত তার ভাই ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি (বহিষ্কৃত) ইমতিয়াজ হাসান রুবেলসহ নয়জনকে গ্রেফতার করে।

গত ২৬ জুন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক এস এম মিরাজ আল মাহমুদ বাদী হয়ে ঢাকার কাফরুল থানায় দুই হাজার কোটি টাকা মানি লন্ডারিংয়ের অভিযোগ এনে বরকত ও রুবেলকে আসামি করে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় শুক্রবার (২১ আগস্ট) ঢাকার উত্তরা এলাকার ১২ নম্বর সেক্টর থেকে ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি নিশান মাহমুদ শামীমকে গ্রেফতার করে সিআইডি।

এছাড়া ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতির বাড়িতে হামলার মামলার আসামি হিসেবে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুইফুল ইসলামকে গ্রেফতারের চেষ্টা করছে। সাইফুল বর্তমানে পলাতক রয়েছেন বলে জানা গেছে।

সিআইডির দায়ের করা এ মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডি সহকারী পুলিশ সুপার উত্তম কুমার বিশ্বাস বলেন, রুবলে ও বরকত স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে ‘যাদের আশ্রয়, প্রশ্রয়ে থেকে হাজার হাজার কোটি টাকার সম্পদের মালিক হয়েছেন’ তাদের সবার নাম উল্লেখ করেছেন। ওই জবানবন্দির আলোকে মানি লন্ডারিং মামলার সঙ্গে জড়িতদের গ্রেফতার করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন