বসা রিয়ানা এখন সবচেয়ে ধনী গায়িকা

news-image

বিনোদন ডেস্ক : ২০০৯ সালে দেউলিয়া হওয়ার মুখে পড়েছিলেন গায়িকা রিয়ানা। এখন অবশ্য তিনি বিশ্বের সবচেয়ে ধনী গায়িকা। তার হাতে রয়েছে ৬০ কোটি ডলারের সম্পত্তি।

অসংখ্য মানুষের অনুপ্রেরণা রিয়ানার ক্যারিয়ারে রয়েছে আমব্রেলা, রুড বয়, ডায়মন্ডস ও উই ফাউন্ড লাভের মতো অনেক অনেক সলো হিট। ফোর্বস ম্যাগাজিনের মতে, এই মুহূর্তে তিনি বিশ্বের সবচেয়ে সম্পদশালী গায়িকা।

সন্দেহ নেই কঠোর পরিশ্রমে এ সম্পদ অর্জন করেছেন রিয়ানা। অ্যালবাম বিক্রির পাশাপাশি ডায়মন্ডস ওয়ার্ল্ড ট্যুর থেকে মিলিয়ন ডলার আয় করেছেন তিনি, যার পরিমাণ ১৪ কোটি ডলার। স্পন্সরশিপ থেকে পান বড় অঙ্কের টাকা, যেমন ২০১৬ সালে স্যামসং দিয়েছে আড়াই কোটি ডলার। স্ট্রিমিং সাইট টাইডালে রয়েছে রিয়ানার শেয়ার। ওশানস এইট, অ্যানা ও হোম-সহ একাধিক সিনেমায় অভিনয় করেছেন, কণ্ঠ দিয়েছেন।

রিয়ানার রয়েছে নিজস্ব মেকআপ ও অন্তবার্স ব্র্যান্ড ফেন্টি বিউটি। এ ছাড়া আরমানি, রিভার আইল্যান্ড, ডিওর, কভার গার্লসহ নামি একাধিক ব্র্যান্ডে রয়েছে তার বিশেষ কালেকশান। ক্রিয়েটিভ পার্টনারশিপ রয়েছে এমএসি কসমেটিকসের সঙ্গে। এ ছাড়া পুমার সঙ্গে অংশীদারের কথা ভুললে চলবে না।

আটটি বিশেষ ধরনের সুগন্ধী রয়েছে রিয়ানার নামে। কয়েক বছরে যেখান থেকে আয় হয়েছে ৮ কোটি ডলার। এখানেই শেষ নয় ফ্রান্সের বিলাস সামগ্রী জায়ান্ট এলভিএমএইচের সঙ্গে পার্টনারশিপ আছে গায়িকার।

বর্তমানে ফেন্টি বিউটির মূল্য ৩০০ কোটি ডলার। এর অর্ধেক মালিক এলভিএমএইচ। আর রিয়ানার মালিকানায় আছে ১৫ ভাগ। উদ্বোধনের ১৫ মাসের মধ্যে ৫৭ কোটি ডলার আয় করে প্রতিষ্ঠানটি। সামনে এ ব্র্যান্ডের হয়ে আসছে কাপড়, জুতা, অলংকারসহ অনেক কিছু। তার মানে আরও মিলিয়ন মিলিয়ন ডলারের হাতছানি। এবার অন্তত দেউলিয়ার হওয়ার সুযোগ নেই রিয়ানা! তবে হ্যাঁ, এ গায়িকা সব টাকা নিজের জন্য খরচ করেন এমন নয়। আত্মীয়-স্বজনের জন্য ব্যয়ের পাশাপাশি অনেক দাতব্য কাজের সঙ্গে যুক্ত তিনি।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ