‘বসনিয়ার কসাই’ ম্লাদিচকে আজীবন কারাগারেই থাকতে হবে

news-image

অনলাইন ডেস্ক : আজীবন কারাগারেই কাটাতে হবে ‘বসনিয়ার কসাই’ হিসেবে পরিচিত সাবেক সার্ব বাহিনীর প্রধান রাতকো ম্লাদিচকে।

গণহত্যার দায়ে তার বিরুদ্ধে জাতিসংঘের একটি বিশেষ ট্রাইব্যুনাল মঙ্গলবার যাবজ্জীবন কারাদণ্ডাদেশ বহাল রাখার এই আদেশ দেন বলে জানিয়েছে বিবিসি।

জাতিসংঘের ইন্টারন্যাশনাল রেসিডুয়্যাল মেকানিজম ফর ক্রিমিনাল ট্রাইব্যুনালের পাঁচ বিচারকের এই চূড়ান্ত রায়ের ফলে রাতকো ম্লাদিচ আর আপিল করতে পারবেন না।

বসনিয়ায় ১৯৯২ থেকে ১৯৯৫ সালের যুদ্ধে গণহত্যার মূল হোতা ম্লাদিচ। ওই ঘটনায় বসনিয়ার স্রেব্রেনিৎসায় সার্ব বাহিনী প্রায় আট হাজারের মতো মুসলিম নারী-পুরুষ ও শিশু হত্যা করে।

evaly
১৯৯৫ সালে গণহত্যা চালানোর অভিযোগ ওঠার পর থেকে পালিয়ে থাকা ম্লাদিচকে ২০১১ সালের মে মাসে সার্বিয়ার উত্তরাঞ্চল থেকে গ্রেপ্তার করা হয়।

২০১৭ সালে জাতিসংঘের যুদ্ধাপরাধবিষয়ক ট্রাইব্যুনাল ম্লাদিচকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। তবে রায়ে অসন্তোষ প্রকাশ করে আপিল করেন তা আইনজীবীরা।

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী