বরিশাল শেবাচিমের করোনা ওয়ার্ডে আরও ৯ জন রোগীর মৃত্যু, শনাক্তের হার ৭৩.৯৩

news-image

নিজস্ব প্রতিবেদক, বরিশাল : বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় ২জন পজিটিভসহ ৯ জন রোগীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল পর্যন্ত চিকিৎসাধীন ছিলো সর্বাধিক ২৩৬ জন রোগী। মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে সব শেষ করোনা শনাক্তের হার ৭৩.৯৩ ভাগ।

হাসপাতালের পরিচালক কার্যালয় থেকে মঙ্গলবার সকালে কেন্দ্রীয় দপ্তরে পাঠানো প্রতিবেদনে জানা যায়, গত সোমবার হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন ২২০জন রোগী। সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত হাসপাতালের করোনা ওয়ার্ডে নতুন করে ভর্তি হয়েছেন ৫৭ জন রোগী। এই সময়ে চিকিৎসায় সুস্থ হয়ে ৩২জন রোগী বাড়ি ফিরেছেন। গত ২৪ ঘণ্টায় লাশ হয়ে বাড়ি ফিরেছেন ৯জন। যার মধ্যে ২ জনের করোনা পজেটিভ। অন্য ৭ জনের নমুনা পরীক্ষার রিপোর্টের অপেক্ষায় রয়েছে কর্তৃপক্ষ। এর আগের ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে সর্বাধিক ১২জন রোগীর মৃত্যু হয়।

গতকাল করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলো ২৩৬জন রোগী। এর মধ্যে ৪৭ জনের করোনা পজিটিভ এবং অন্যদের নমুনা পরীক্ষার রিপোর্টের অপেক্ষায় রয়েছে কর্তৃপক্ষ। গত বছরের মার্চে করোনা ওয়ার্ড চালুর পর ২৩৬ জন রোগী ভর্তি এই প্রথম।
এদিকে মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে ধারাবাহিকভাবে বাড়ছে করোনা শনাক্তের হার। গত সোমবার রাতে পিসিআর ল্যাবের সব শেষ প্রকাশিত রিপোর্টে ১৮৮ জনের নমুনা পরীক্ষায় ১৩৯ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৭৩.৯৩ ভাগ। এর আগের দিন শনাক্তের হার ছিলো ৫৯.৫৭ ভাগ।

গত বছর মার্চ মাস থেকে এ পর্যন্ত মেডিকেলের করোনা ওয়ার্ডে বিভিন্ন উপসর্গ নিয়ে ৭৭৯ জন রোগীর মৃত্যু হয়েছে। এর মধ্যে ২১৮ জনের করোনা ছিলো পজিটিভ।

হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মনিরুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন।

 

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী