বরিশালে ১৪শ কোটি টাকার প্রকল্প অনুমোদনের আশ্বাস মন্ত্রীর

news-image

অনলাইন ডেস্ক : মন্ত্রণালয়ে বরিশাল বিসিসির উন্নয়নমূলক প্রকল্পের কাজের ১৪শ’ কোটি টাকা বরাদ্দ আটকে থাকার ফাইল দ্রুত অনুমোদন করে দেয়ার আশ্বাস দিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান।

বৃহস্পতিবার বেলা ১১টায় বরিশাল সার্কিট হাউজ মিলনায়তনে জনশুমারি ও গ্রহগণনা-২০২১ এক মতবিনিময় সভায় তিনি এ আশ্বাস দেন।

মন্ত্রী বলেন, আমরা স্বাধীনতা পেয়েছি মাত্র ৫০ বছর হতে চলেছে। এর মধ্যে সামরিক শাসক থেকে বিভিন্ন ষড়যন্ত্রকারীরা আমাদের জীবন থেকে ২০টি বছর কেড়ে নিয়েছে। আমরা এইতো ১১ থেকে ১২ বছরে দেশের অনেক পরিবর্তন করতে পেরেছি। আমাদের সরকার সারাদেশে শতভাগ বিদ্যুতায়ন করতে সক্ষম হয়েছি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজনৈতিক, অর্থনৈতিক সংগ্রামের নেতৃত্ব দিয়ে সম্মানসূচক স্থানে নিয়ে আসার সফলতা দেখিয়েছেন। এটি সম্ভব হয়েছে বাংলাদেশ অগ্রগামী দলের প্রধান শক্তি আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলে।

তিনি আরও বলেন, বরিশালের উন্নয়নমূলক কাজকে আর অবহেলিত করে দেখা হবে না। বিসিসির উন্নয়নমূলক প্রকল্পের কাজের ১৪শ’ কোটি টাকা বরাদ্দ আটকে থাকার ফাইল দ্রুত অনুমোদন করা হবে।

সূত্র : যুগান্তর

এ জাতীয় আরও খবর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর