বরযাত্রীবাহী ট্রলারডুবির ঘটনায় এখনো নিখোঁজ ৮

news-image

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর হাতিয়ার পাশে মেঘনা নদীতে মঙ্গলবার বিকেলে বরযাত্রীবাহী ট্রলার ডুবির ঘটনায় এখনো আটজন নিখোঁজ রয়েছেন।

বুধবার সকালে হাতিয়ার মোরশেদ বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক আবুল হাসান জানান, গতকালের উদ্ধার শিশু ও নারীর সাতটি লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। আটজন নিখোঁজ রয়েছেন। পুলিশ ও কোস্টগার্ডসহ আইনশৃঙ্খলা বাহিনীর উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।

প্রসঙ্গত, মঙ্গলবার বিকেলে হাতিয়ায় দুই নম্বর চানন্দি ইউনিয়নের নলেরচর থেকে একটি বরযাত্রীবাহী ট্রলার ভোলা জেলার মনপুরা উপজেলার চর কলাতলী যাচ্ছিল। হাতিয়ার ক্যারিংচরের পাশে মেঘনার প্রবল স্রোতে ট্রলারটি ডুবে যায়।

মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত ক্যারিংচরের পাশের শান্তির বাজার সংলগ্ন মেঘনা থেকে দুইজন এবং লক্ষ্মীপুর-রামগতি পাশের মেঘনা থেকে পাঁচজনের লাশ উদ্ধার করা হয়। ৩০ জন জীবিত উদ্ধার হয়েছে।

এদিকে, ঘটনাস্থল পরিদর্শন শেষে মঙ্গলবার সন্ধ্যায় হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরান হোসেন নিহতদের পরিবারকে ২০ হাজার টাকা করে দেওয়ার ঘোষণা দেন।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ