বন্ধুকে হত্যায় ৩ যুবকের মৃত্যুদণ্ড

news-image

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে বন্ধুকে হত্যার দায়ে তিন যুবকের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত জেলা ও দায়রা জজ বিএম তারিকুল কবীর এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- নওগাঁর মান্দা থানার বারিল্যা উত্তরপাড়া গ্রামের মৃত আকবর আলীর ছেলে সুইট আলম (২৯), দিনাজপুরের চিবিরবন্দর থানার দক্ষিণ পলাশবাড়ি গ্রামের মাহাতাব উদ্দীনের ছেলে মেকদাদ বিন মাহাতাব ওরফে পলাশ (২৯) ও ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী থানার ভানোর সরকারপাড়া গ্রামের বজির উদ্দীনের ছেলে হাসান জামিল (৩২)।

দণ্ডপ্রাপ্ত হাসান জামিল ভুয়া কাগজপত্র তৈরি করে উচ্চ আদালত থেকে জামিনে বের হয়ে পলাতক রয়েছেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, দিনাজপুরের চিরিরবন্দর থানার আন্ধারমুহা গ্রামের ইদ্রিস আলীর ছেলে রেজাউল ইসলাম স্থানীয় টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে লেখাপড়ার পাশাাপশি ওয়ার্ল্ডভিশন-২১ নামে একটি মাল্টিলেবেল কোম্পানিতে চাকরি করতেন। একই সঙ্গে চাকরির সুবাদে সুইট আলম, মেকদাদ বিন মাহাতাব ওরফে পলাশ ও হাসান জামিলের সঙ্গে রেজাউলের বন্ধুত্ব গড়ে ওঠে।

তারা সবাই মিলে দিনাজপুরের পাবর্তীপুরে গিয়ে ওই কোম্পানির নতুন অফিস খোলার কাজ করার সময় রেজাউলের বাজাজ মোটরসাইকেলের প্রতি অপর বন্ধুদের চোখ পড়ে। তারা ওই মোটরসাইকেলটি হাতিয়ে নিতে রেজাউলকে হত্যার পরিকল্পনা করেন এবং তাকে হাসান জামিলের বাড়ি বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর এলাকায় নিয়ে যান।

২০১৫ সালের ৪ মার্চ সন্ধ্যায় তিনজন মিলে রেজাউল ইসলামকে বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর কৈমারী গ্রামের একটি বাঁশঝাড়ে নিয়ে ঘাড় মটকে ও গলায় রশি পেঁচিয়ে হত্যা করে। পরে তার পরনের কাপড় ও বাঁশঝাড়ের শুকনা ডালপাতা দিয়ে মরদেহে আগুন দেয়া হয়।

আসামিদের স্বীকারোক্তি ও সাক্ষীদের জবানবন্দিতে হত্যার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত আজ এ রায় দেন।

রাষ্ট্রপক্ষে পিপি অ্যাডভোকেট আব্দুল হামিদ এবং আসামিপক্ষে অ্যাডভোকেট মোস্তাক আলম টুলু মামলাটি পরিচালনা করেন।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ