ফ্রান্সের পণ্য বয়কট করে সমালোচিত হয়ে নুসরাত ফারিয়া যা বললেন

news-image

বিনোদন ডেস্ক : মহানবীকে (সা) বিদ্রূপ করে কার্টুন প্রকাশ ও এ ঘটনায় ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর ইসলামবিদ্বেষী মন্তব্যের জেরে উত্তাল মুসলিমবিশ্ব।

দেশে দেশে ফরাসি পণ্য বয়কটের হিড়িক চলছে। বাংলাদেশের দেখা যাচ্ছে একই চিত্র। সামাজিক যোগাযোগমাধ্যমে হ্যাশট্যাগ বয়কট ফ্রান্স প্রোডাক্ট ট্রেন্ডিং চলছে।

সেই পথ অনুসরণ করে শনিবার ভোরের দিকে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে ফরাসি পণ্য বয়কটের ঘোষণা দেন হালের জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া।

শুধু বয়কটই নয়, নিজের ব্যবহৃত ফ্রান্সের তৈরি বিলাসবহুল ঘড়িটিকেও ফেলে দিয়েছেন বলে জানান।

এ স্ট্যাটাসের পর পরই চারিদিক থেকে ইতিবাচক ও নেতিবাচক মন্তব্য আসতে থাকে। নেটিজেনদের থেকে যেমন প্রশংসা পেয়ে যাচ্ছেন তেমনি সমালোচনাতেও ডুবছেন। অবশেষে সেসব সমালোচকদের একহাত নিলেন নুসরাত।

শনিবারই বিকালে ফের আরেকটি স্ট্যাটাস দেন নুসরাত ফারিয়া।

সেখানে লেখেন, ‘কেন একটি সহজ বিষয়কে এতটা জটিল করে তুলতে হবে? যদি কারোর কথা আমার অনুভূতিতে আঘাত করে তবে কি সেটা জানানোর অধিকার নেই? নাকি অভিনেত্রী বলে আমার কোনো মতামতই থাকতে পারে না?আমার ধর্ম আমার বিশ্বাস এবং আমার সহ্যসীমার বাইরে চলে যায় এমন কিছু নিয়ে কথা বলার ২০০ ভাগ অধিকার আমার আছে।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ