ফেসবুকে ভাইরাল সালমান-সোনাক্ষীর সেই নাচ (ভিডিও)

news-image

বিনোদন ডেস্ক : বলিউডের তুমুল জনপ্রিয় অভিনেতা সালমান খানের আরও একটি ভিডিও ভাইরাল হয়েছে।

গত ২১ মার্চ ওয়ার্ল্ড ডাউন সিন্ড্রোম ডে-তে বিশেষভাবে সক্ষম একদল ছেলেমেয়ের সঙ্গে তুমুল নাচে মেতে উঠলেন তিনি। সঙ্গে ছিলেন অভিনেত্রী সোনাক্ষী সিনহা।

তারই এক ঝলক দেখা গেল ইনস্টাগ্রামে। ভিডিওতে দেখা যায়, পোস্ট করেছেন সালমান। শিশুদের সঙ্গে যেভাবে তিনি মিশে গিয়েছিলেন, সেটা বারবার দেখেও যেন মন ভরছে না নেটিজেনদের। ভার্চুয়াল জগতে ঘুরেছে সেই ভাইরাল ভিডিও।

বলিউড সুপারস্টারের এভাবে শিশুদের সঙ্গে তাল মিলিয়ে নাচটুকুই উপভোগ করছেন সকলে। সালমান খানের ইনস্টাগ্রাম পেজে আপ হওয়া ভিডিওটি প্রথম ৫দিনেই ৪৬ লাখেরও বেশি মানুষ দেখেছেন। এর মধ্যে ২১ হাজারেরও বেশি মানুষ লাইক ও কমেন্ট করেছেন।

প্রসঙ্গত, পরপর সিনেমা নিয়েও ইদানিং বেশ ব্যস্ত ভাইজান খ্যাত সালমান খান। ১৩ মে বড়পর্দায় মুক্তি পাবে ‘রাধে ২’। সিনেমায় বহুদিন পর তার সঙ্গে দেখা যাবে জ্যাকি স্রফকে। অন্যদিকে ‘অন্তিম’-এর জন্যেও জোর প্রস্তুতি চালাচ্ছেন তিনি।

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী