ফেসবুকে গুজব ছড়িয়ে তারা র‌্যাবের জালে ধরা

news-image

নিজস্ব প্রতিবেদক : সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গুজব ছড়ানোর দায়ে সিলেটে ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। র‍্যাব-৯ এর অভিযানে সিলেটের পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

আজ রবিবার সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‌্যাব-৯ এর এএসপি ও মিডিয়া অফিসার সামেন মজুমদার।

গ্রেফতারকৃতরা হচ্ছে- সিলেট নগরীর মেন্দিবাগ এলাকার মৃত খলিলুর রহমানের ছেলে আশফাকুর রহমান (৩২), শাহপরাণ (রহ.) থানাধীন পীরের চক এলাকার মৃত উস্তার আলীর ছেলে আলা উদ্দিন আলাল (৪৭), গোলাপগঞ্জের মজিদপুর গ্রামের নিজাম উদ্দিনের ছেলে রেজা হোসাইন (২০), গোলাপগঞ্জের আওই বানীগ্রামের মোবারক আলীর ছেলে সোহেল আহমদ, গোলাপগঞ্জের বাঘীরঘাট গ্রামের মৃত আশাব আলীর ছেলে আবুল কাশেম (৩৫), কুচাই পশ্চিমবাগ গ্রামের ইউনুছ আলীর ছেলে রাজন আহমদ (২৮), শহরতলীর এয়ারপোর্ট থানাধীন আটপিয়ারি গ্রামের আলতাফ হোসেনের ছেলে মোক্তার হোসেন মান্না (২৮)।
গ্রেফতারকৃতদের প্রাথমিক তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্যের উপর গুজব ছড়ানোয় সংশ্লিষ্টতার কথা স্বীকার করে, যা ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ এর ২৫, ২৬, ২৯, ৩১, ৩৩, ৩৫ ধারার শাস্তিযোগ্য অপরাধ।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সিলেট মেট্রোপলিটন পুলিশের আওতাধীন শাহপরান (রহ.) থানায় মামলা দায়ের করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান