ফিলিপাইনে মানুষের সাইজের বাদুড়!

news-image

অনলাইন ডেস্ক : করোনাভাইরাসের সংক্রমণ বাদুড়ের মাধ্যমে হয়েছিল বলে মহামারির শুরুর দিকে বলা হয়েছিল। তবে আদৌ বাদুড় কিনা, তার কোনো প্রত্যক্ষ প্রমাণ নেই। এদিকে মানুষের সাইজের একটি বাদুড়ের ছবি নিয়ে সরগরম হয়ে পড়েছে নেট দুনিয়া। সামাজিক মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে বাদুড়টিকে ঝুলে থাকতে দেখা যায়।

ওই ভিডিওতে নেটিজেনরা বিভিন্ন ধরনের মন্তব্য করছে। কেউ বলছেন, কোনো মানুষ কালো আলখাল্লা পরে ঝুলছেন। কেউ বা আবার বলছেন, ফটোগ্রাফার ক্যামেরার কারসাজিতে ছোট একটা বাদুড়কে বড় করে দেখিয়েছেন।

টুইটারে এই বাদুড়ের ছবি ইতিমধ্যেই ১.৯ লাখ বার রিটুইট হয়েছে ও ২.৭ লাখ লাইক পড়েছে। ছবিটির ক্যাপশনে লেখা রয়েছে, মনে আছে, তোমায় বলেছিলাম, ফিলিপাইনে মানুষের সাইজের বাদুড় রয়েছে? এইটার কথাই বলছিলাম। এ বাদুড়ের ডানার সাইজ ৫.৫৮ ফুট৷ উচ্চতাও ততটাই ভয়ংকর।

তবে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ডেইলি মেইল বলছে, এ ধরনের বাদুড় আছে। এদের বেশিরভাগ ঘন জঙ্গলে দেখা যায়। নিরামিষাশী এসব বাদুড় সাধারণত ফল খেয়ে বেঁচে থাকে। এশিয়ার বহু দ্বীপে এই প্রজাতির বাদুড় দেখা যায়।

এরা অন্যান্য বাদুড়ের চেয়ে বড় তো হয়ই, এদের ডানার মাপ কম করে ৫ ফুট হতে পারে। ফলে ছবিতে এত বড় মাপের দেখাচ্ছে।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ