ফাইটার’ সিনেমায় প্রথমবারের মতো জুটি বাঁধছেন হৃত্বিক-দীপিকা

news-image

‘অনলাইন ডেস্ক : বলিউডের ইতিহাসে প্রথমবারের মতো ‘ফাইটার’ সিনেমায় জুটি বাঁধছেন হৃত্বিক-দীপিকা। ২০২২ সালে মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘ফাইটারের।’ সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় এটিই ভারতের প্রথম আকাশপথে অ্যাকশন নির্ভর ফ্র্যাঞ্চাইজি হতে চলেছে। ছবির শুটিং লোকেশনও হবে পৃথিবীর নানা প্রান্তে।

গত জানুয়ারিতে হৃত্বিক রোশনের জন্মদিনে এই ছবির ঘোষণা করা হয়েছিল। ছোট্ট একটি টিজার শেয়ার করে অভিনেতা লিখেছিলেন, ‘এক ঝলক মারফ্লিক্স ভিশনে ফাইটারকে দেখাচ্ছি। সঙ্গে অসাধারণ দীপিকা পাড়ুকোন রয়েছেন। সবই সিদ্ধার্থ আনন্দের জয়রাইড।’ এছাড়াও সিনেমার একাধিক ছবি পোস্ট করে ক্যাপশনে হৃত্বিক লিখেছেন, ‘এই দল ওড়ার জন্য তৈরি’।

এদিকে, ব্যস্ত শিডিউলে সময় কাটাচ্ছেন দীপিকা পাড়ুকোন। একদিকে কপিল দেবের বায়োপিক ৮৩ এখনও মুক্তির অপেক্ষায়। আর পরিচালক শকুন বাত্রার পরের সিনেমার জন্যও কাজ শুরু করে ফেলেছেন নায়িকা। প্রভাসের সঙ্গেও একটি ছবি করছেন দীপিকা। তাকে দেখা যাবে অমিতাভ বচ্চনের সঙ্গে ‘দ্য ইন্টার্ন’ সিনেমার হিন্দি রিমেকেও।

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী