ফাইজারের টিকা সাইবার হামলার শিকার

news-image

অনলাইন ডেস্ক : ইউরোপীয় ইউনিয়নের ওষুধ সংস্থার কাছে জমা দেয়া ফাইজারের করোনা টিকার তথ্যে হানা দিয়েছে হ্যাকাররা।

দ্য ইউরোপিয়ান মেডিসিন এজেন্সি (ইএমএ) জানিয়েছে, তারা সাইবার হামলার শিকার হয়েছে। হ্যাকাররা কভিড-১৯ প্রতিরোধী টিকা সংক্রান্ত তথ্য সংগ্রহে অনুপ্রবেশ করেছে।

বায়োএনটেক জানায়, টিকা অনুমোদনের জন্য তারা ইএমএ’তে তথ্য জমা দিয়েছিল। সেসময় এ সাইবার হামলা হয়।

মার্কিন ওষুধ প্রস্তুতকারক সংস্থা ফাইজারের সঙ্গে যৌথভাবে করোনার টিকা আবিষ্কার করেছে জার্মান জৈবপ্রযুক্তি বিষয়ক প্রতিষ্ঠানটি।

বিবিসি জানায়, দুইটি টিকা অনুমোদনের বিষয়ে কাজ করছে ইএমএ। আগামী কয়েক সপ্তাহের মধ্যে এ কাজ শেষ হবে বলে আশা প্রকাশ করা হচ্ছে।

এই সময়ের মধ্যে সাইবার হামলার শিকার হতে হবে এমনটা ধারণা ছিল না বায়োএনটেকের।

সাইবার হামলার বিষয়টি এক বিবৃতিতে নিজস্ব ওয়েবসাইটে স্বীকার করেছে ইএমএ। এ বিষয়ে সেখানে বিস্তারিত কিছু বলা হয়নি।

ফলে হ্যাকিংয়ের ধরণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। তবে একটি পূর্ণ তদন্ত শুরু হয়েছে।

ইএমএ’র একজন মুখপাত্র জানান, সাইবার হামলাটি এখনো ‘কার্যকরী।’

বায়োএনটেকের এক বিবৃতিতে বলা হয়, তাদের টিকা সংক্রান্ত তথ্যে অনুপ্রবেশের বিষয়টি ইএমএ’র পক্ষ থেকে জানানো হয়েছে।

তবে ইউরোপীয় ওষুধ সংক্রান্ত এজেন্সিটি তাদের নিশ্চিত করেছে যে, এ হামলা তাদের কোনো ধরনের প্রভাব ফেলবে না।

ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে ওষুধের অনুমোদন দিয়ে থাকে ইএমএ। করোনা প্রতিরোধে ফাইজার ও মডার্নার টিকা অনুমোদন দেয়ার প্রক্রিয়ায় আছে সংস্থাটি।

ফাইজারের টিকার তথ্য হ্যাকিংয়ের শিকার হলেও মডার্নার টিকাটির বিষয়ে এখনো কিছু জানা যায়নি।

ইতিমধ্যে ফাইজারের টিকা দেয়া শুরু করেছে যুক্তরাজ্য। মঙ্গলবার ৯০ বছরের এক বৃদ্ধাকে দিয়ে দেশটিতে শুরু হয় গণ টিকাদান কর্মসূচি। শিগগিরই টিকাটির প্রয়োগ শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রও।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন