ফরিদপুরে পাটকলে অগ্নিকাণ্ড, অন্তত চার কোটি টাকা ক্ষতির দাবি

news-image

নিজস্ব প্রতিবেদক : ফরিদপুর, মধুখালী, বোয়ালমারী ও সালথা থেকে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট পাঁচ ঘণ্টার চেষ্টায় মাজেদা পাটকলে লাগা আগুন নেভাতে সক্ষম হয়
ফরিদপুর, মধুখালী, বোয়ালমারী ও সালথা থেকে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট পাঁচ ঘণ্টার চেষ্টায় মাজেদা পাটকলে লাগা
ফরিদপুরে মধুখালীর একটি পাটকলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ সোমবার বেলা দুইটার দিকে উপজেলার রায়পুরে ঢাকা-খুলনা মহাসড়কের পাশে অবস্থিত বেসরকারি মাজেদা পাটকলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফরিদপুর, মধুখালী, বোয়ালমারী ও সালথা থেকে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট পাঁচ ঘণ্টার চেষ্টায় সন্ধ্যা সাতটার দিকে আগুন নেভাতে সক্ষম হয়।

এ অগ্নিকাণ্ডে কত ক্ষয়ক্ষতি হয়েছে, ফায়ার সার্ভিস তা তাৎক্ষণিকভাবে নিরূপণ করতে পারেনি। তবে মিল কর্তৃপক্ষ দাবি করেছে, এতে তাদের অন্তত চার কোটি টাকার ক্ষতি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাজেদা পাটকলটি ২০১০ সালে স্থাপিত হয়। ২০১৬ সালে পাটকলটির বর্তমান মালিক সাইফুল ইসলাম পাটকলটি কিনে নেন।

সম্প্রতি এ পাটকল ১০০ টন সুতলির একটি অর্ডার পেয়েছিল। অগ্নিকাণ্ডে পাট থেকে তৈরি সুতলির বান্ডিলগুলো পুড়ে গেছে।

মধুখালী ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার টিটো সিকদার বলেন, সুতলি তৈরির কক্ষ থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। তিনি বলেন, আগুনে পাট নয়, পাট থেকে তৈরি সুতলির বান্ডিলগুলো (পাঁজা) পুড়ে গেছে। তবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।

ওই পাটকলের প্রশাসনিক ম্যানেজার মাধব কুমার সরকার বলেন, মেশিনের ঘর্ষণ থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। তিনি বলেন, সম্প্রতি এ পাটকল ১০০ টন সুতলির একটি অর্ডার পেয়েছিল। মিলের যে অংশে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, ওই ঘরে অর্ডারের ওই সুতলির ফিনিশিংয়ের কাজ চলছিল। তিনি বলেন, আগুনে এ পাটকলের প্রায় চার কোটি টাকার ক্ষতি হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান