প্রেমে ব্যর্থ হয়ে যুবকের চকলেট বোমা খেয়ে আত্মহত্যার চেষ্টা!

news-image

অনলাইন ডেস্ক : প্রেমে ব্যর্থ হয়ে আত্মহত্যার চেষ্টার খবর প্রায়ই শোনা যায়। এমনকি আত্মহত্যাও করেন অনেকে। তবে এবার এক অদ্ভুত পদ্ধতিতে আত্মহত্যা চেষ্টার খবর পাওয়া গেল এক প্রেমিকের।

ভারতের মুম্বাইয়ে সচিন চৌহান যা করেছেন তা অভিনব। প্রেমিকার সঙ্গে অশান্তির জেরে চকলেট বোমা খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন তিনি। খবর মিড ডে ডটকম’র।

পেশায় গাড়িচালক ৫৫ বছর বয়স্ক সচীন প্রেমের সম্পর্ক গড়ে তোলেন মুম্বাইয়ের পূর্ব মালাড অঞ্চলের তিন সন্তানের জননী ও তার চেয়ে তিন বছরের বড় এক নারীর সাথে। ওই নারী তার মা ও সন্তানদের সাথে সেখানে থাকতেন।

তারা বিবাহিত না হওয়ার ফলে ছিল না কোনো সামাজিক স্বীকৃতি। আর এ নিয়েই ওই নারীর মা সচীনকে তাদের বাড়িতে যেতে নিষেধ করেন। এ নিয়ে রবিবার (২২ নভেম্বর) তাদের মাঝে ঝগড়া হলে প্রেমিকাকে ছুরিকাঘাত করে আহত করে সে। তারপর নিজের মুখে বোমাপুরে আত্মহত্যার চেষ্টা করেন।

স্থানীয় পুলিশ খবর পেয়ে দুজনকেই স্থানীয় কুপার হাসপাতালে ভর্তি করেন। দুজনের অবস্থাই আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

 

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী