প্রসেনজিৎ নতুন শো নিয়ে হাজির হচ্ছেন

news-image

বিনোদন ডেস্ক : জি বাংলায় নাকি নতুন শো নিয়ে আসছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ‘বুম্বাদা’ যদিও হাটে হাঁড়ি পুরোটা ভাঙেননি। তবে অর্ধেক ভেঙেছেন এক ভিডিওবার্তায়।

ভিডিওটি অনেকটাই এ রকম, করোনা থেকে দূরে থাকতে আপাতত মুখোমুখি আড্ডা দেওয়া বন্ধ। কিন্তু ভিডিও কনফারেন্স চলতেই পারে। সেই পথটাই শনিবার বিকেলে বেছে নিলেন টলিউড ইন্ডাস্ট্রির এক এবং অদ্বিতীয় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

বরাবরের বিনয়ী বুম্বাদা প্রথমেই স্বীকার করে নিলেন, অনেক দিন ধরেই আড্ডা মারতে ইচ্ছে করছিল। নতুন টেকনোলজি শিখে উঠতে একটু সময় লাগছিল। ভালোভাবে সবটা বুঝে নিতেই তিনি চলে এসেছেন আড্ডায়। কানে হেডফোন গুঁজে প্রসেনজিৎ যখন ভাবছেন অনলাইনে কাকে ডাকবেন, হঠাৎ সেখানে হাজির ভাস্কর।

কথা শুনে বোঝা গেল তিনি বুম্বাদার অফিসে কাজ করেন। এবং প্রায়ই তার সঙ্গে বুম্বাদার খিটিরমিটির বেঁধে যায়! কথা প্রসঙ্গে প্রসেনজিৎ তার সহকর্মীকে মনে করিয়ে দিলেন, ২৮ জুন তারা সাইট ফাইনাল করতে বেরোবেন। দোনোমনা করে ভাস্কর তার বসের প্রস্তাবে রাজিও হলেন। কিন্তু এই ভিডিওবার্তা তৈরি করে দিল একরাশ ধোঁয়াশা।

কিসের সাইট? ভাস্কর কে? করোনা অতিমারির মধ্যে কেনই বা তারা যাবেন উত্তরবঙ্গে? এবং এ সবের থেকেও বড় প্রশ্ন, ভাস্কর কেন বুম্বাদাকে ‘সেনবাবু’ বলে সম্বোধন করলেন? ভাস্কর বলে যাকে ডাকলেন বুম্বাদা তার আসল পরিচয় কী?

এই সব হাজারো প্রশ্ন মনে ঘুরপাক খেতে খেতেই চোখে পড়ল ভিডিওর ক্যাপশন, সেনবাবু আর ভাস্কর খুব শিগগিরই আসছেন জি বাংলায়। কয়েক দিনের মধ্যেই টিজার মুক্তি। এবং তখনই নাকি ফাঁস হবে সমস্ত রহস্য। সত্যিই নিডাস প্রোডাকশন চ্যানেলে নয়া সংযোজন ঘটাতে চলেছে? আপাতত শুধুই প্রতীক্ষা!

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ