প্রশিক্ষণ নিতে গিয়ে আহত নবাগত রাজরীপা

news-image

বিনোদন প্রতিবেদক : বাংলাদেশের স্বনামধন্য চলচ্চিত্র পরিচালক ইফতেখার চৌধুরী প্রথমবারের মতো চলচ্চিত্র প্রযোজনায় হাত দিলেন। তার নিজের প্রযোজনা প্রতিষ্ঠান সিনেবাজ থেকে নির্মিত হতে যাচ্ছে ‘মুক্তি’ নামের চলচ্চিত্র। সিনেমাটি পরিচালনা করছেন ইফতেখার চৌধুরী নিজেই। এই সিনেমায় ইফতেখার চৌধুরী নতুন নায়িকা উপহার দিতে যাচ্ছেন। ‘মুক্তি’ সিনেমায় নবাগত রাজ রিপাকে মুক্তির চরিত্রে দেখা যাবে।

পরিচালক বলেন, ‘মুক্তি’ সিনেমায় মুক্তি চরিত্রটির জন্য রাজ রিপা একদম পারফেক্ট। আমি কয়েকজন অভিনেত্রীর গুনপরীক্ষা বাছাই করি। তার মধ্য থেকে রাজ রিপাকে আমার ‘মুক্তি’ সিনেমার জন্য পরিপূর্ণ গুণী অভিনেত্রী মনে হয়েছে। আর তাই রাজ রিপাকেই ‘সিনেবাজ’ প্রতিষ্ঠানের নায়িকা হিসেবে গ্রহণ করি। একজন অভিনেত্রীর মধ্যে যে সমস্ত গুণাবলি থাকা দরকার তা আমরা রাজ রিপার মধ্যে পেয়েছি।’

মুক্তির চরিত্রটির কাহিনি সম্পর্কে পরিচালক বলেন, ‘নোয়াখালী জেলার একটি পরিচিত জনপদের এক দরিদ্র ও অতি সাধারণ পরিবারের মেয়ে মুক্তি কীভাবে সময়ের প্রয়োজনে অনন্য-সাধারণ হয়ে ওঠেন, তারই এক লোমহর্ষক চিত্রায়ণ এই ছবি। এটি মূলত অ্যাকশন-থ্রিলার ধাঁচের সিনেমা, যেখানে খুব চমৎকার একটি গল্প দর্শকেরা খুঁজে পাবেন।’

সিনেমার জন্য সব ধরনের প্রস্তুতি নিচ্ছেন রাজ রিপা। তিনি বলেন, ‘‘আমি ‘মুক্তি’ সিনেমায় যে চরিত্রটিতে অভিনয় করছি, সেই চরিত্রটি ১৭ থেকে ১৮ বছরের একজন নারী। এই চরিত্রের জন্য নোয়াখালীর ভাষা শিখছি। নিজে আরও গ্রুমিং হচ্ছি। ইফতেখার স্যার আমাকে মার্শাল আর্ট শেখার ব্যবস্থা করে দিয়েছেন। বলতে পারেন চরিত্রটি ফুটিয়ে তোলার জন্য যা কিছু করার দরকার সবই করছি।’

এদিকে প্রশিক্ষণ নিতে গিয়ে আহত হয়েছেন এই নবাগত নায়িকা। তিনি বলেন, ‘আমি গত এক সপ্তাহ ধরে মংলায় আছি। এখানে আমাকে প্রশিক্ষণ নিচ্ছি। মুক্তি সিনেমার জন্য আমি অনেক কঠোর পরিশ্রম করেছি। যেহেতু মুক্তি সিনেমা অ্যাকশন সিনেমা সে জন্য আমাকে অনেক বেশি স্ট্রং হতে হবে। আমি নিজেকে অনেক ভাঙছি নতুন করে। স্পোর্টস, ফাইটিং, জিম সবকিছুতেই ব্যস্ত সময় পার করছি। তা ছাড়া এই প্রশিক্ষণ নিতে গিয়ে অনেক আহত হয়েছি। আমার অনেক জায়গায় কেটে গেছে। আমি মাথায় এবং ঘাড়ে অনেক আঘাত পেয়েছি। আমি এখন অনেক অসুস্থ। আমার গায়ে এখন অনেক জ্বর। আল্লাহর কাছে একটাই চাওয়া আমি যেন তাড়াতাড়ি সুস্থ হতে পারি। আমি পরে যাই আর ব্যথা পাই যাই হোক না কেন আমি হারবো নাহ, আমার পারতে হবেই। তা ছাড়া এই জন্য আমার মুভির মহরতের তারিখও পিছিয়ে দিয়েছে। এর জন্য সত্য আমি দুঃখিত।’

এ জাতীয় আরও খবর

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন