প্রত্যেক উপজেলায় বৃদ্ধাশ্রম নির্মাণ করার পরামর্শ

news-image

অন্যরকম ডেস্ক : পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় প্রতি উপজেলায় সরকারী অর্থে অসহায় বৃদ্ধদের জন্য একটি করে বৃদ্ধাশ্রম নির্মাণ প্রকল্প গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে পরামর্শ দেয়া হয়েছে।
আজ কমিটি সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় এ পরামর্শ দেয়া হয়।
কমিটির সদস্য আ হ ম মুস্তফা কামাল, মেজর (অব.) রফিকুল ইসলাম (বীর উত্তম) এবং মো. তাজুল ইসলাম সভায় অংশগ্রহণ করেন।
সভায় স্থায়ী কমিটির ১০ম থেকে ১১তম বৈঠকের সিদ্ধান্ত বাস্তবায়ন অগ্রগতি এবং পরিকল্পনা কমিশনের শিল্প ও শক্তি বিভাগের সার্বিক কার্যক্রমে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় জানানো হয়, বর্তমান প্রেক্ষিত পরিকল্পনা মোতাবেক ২০১০-২০২১ সালের মধ্য বিদুৎ উৎপাদন লক্ষ্যমাত্রা ২০ হাজার মেগাওয়াট, প্রস্তাবিত ৭ম পঞ্চ-বার্ষিক পরিকল্পনা ২০২১ সালের মধ্যে ২৪ হাজার মেগাওয়াট এবং ২০৩০ সালে ৪০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ২০২১ সালের মধ্যে সঞ্চালন লাইনের দৈর্ঘ্য ১৩ হাজার সার্কিট কিলোমিটার এবং ২০৩০ সালের মধ্যে ২০ হাজার সার্কিট কিলোমিটারে উন্নীত করার পরিকল্পনা গ্রহন করা হয়েছে।
সভায় কৃষিভিত্তিক মধ্যম ও ছোট মানের শিল্প প্রতিষ্ঠানে অগ্রাধিকার ভিত্তিতে গ্যাস ও বিদ্যুৎ সংযোগ প্রদানের সুপারিশ করা হয়।
সভায় গভীর সমুদ্র বন্দরে টার্মিনাল নির্মাণ করে অপচয় ও খরচ রোধকল্পে পাইপ লাইনের মাধ্যমে জ্বালানী তেল সরবরাহের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করা হয়।
সভায় পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব, পরিকল্পনা কমিশনের সদস্য এবং আইএমইডি’র সচিবসহ মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

চালকদের জন্য বিআরটিএর নতুন নির্দেশনা

হাদি হত্যার বিচারসহ ৩ দাবিতে চট্টগ্রামে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’

অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম

তল্লাশি নিয়ে বিরোধে পুলিশকে পিটিয়ে ক্যাম্পাসে নিলেন কুবি শিক্ষার্থীরা

নতুন পরিচয়ে আসছেন দীপা খন্দকার

মসজিদ কমিটি নিয়ে বিরোধে প্রাণ গেল বিএনপি নেতার

এবার ‘ব্যাডটাচ’-এর অভিযোগ তুললেন প্রভা

২৬৮ রানে পিছিয়ে থেকে দিন শেষ বাংলাদেশের

নতুন বাজারে বৈশাখী পরিবহনের বাসে আগুন

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রের বাজার থেকে একদিনেই উধাও কয়েক ট্রিলিয়ন ডলার

ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির