প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়নে কাজ করছে আ.লীগ : বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি

news-image

রংপুর ব্যুরো : বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এমপি বলেছেন, প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, তাদের জীবনমান উন্নয়নে বর্তমান আওয়ামীলীগ সরকার কাজ করে যাচ্ছে। প্রতিবন্ধীদের পরিচর্যা ও সঠিক নেতৃত্বে গড়ে তুললে তারাই একদিন মাথা উচু করে দাড়াবে। সরকারের বিভিন্ন দপ্তরে প্রতিবন্ধীরা চাকুরী করছে। প্রতিবন্ধী শিক্ষার্থীদের ব্যাপারে সরকারের বিশেষ নজর রয়েছে।

আজ রবিবার দুপুরে পীরগাছার রাজবাড়ী পাকারমাথা অটিজম ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ে মা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ।

টিপু মুনশি আরও বলেন, মাদক ও বাল্য বিয়ে থেকে দুরে থাকতে হবে। বাল্য বিয়ের ফলে সমাজে এসব প্রতিবন্ধী সন্তান জন্ম নেয়। তাই আর একটিও যেন বাল্য বিয়ে না হয়, সেদিকে নজর দিতে হবে।

বিদ্যালয়টির পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ মিলনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, রংপুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল হাকিম সরদার, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান চৌধুরী তুহিন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি তছলিম উদ্দিন, বক্তব্য রাখেন বিদ্যালয়টির পরিচালনা কমিটির সাধারন সম্পাদক তরুণ কুমার, প্রধান শিক্ষক মনোরঞ্জন বর্মন, সিনিয়র শিক্ষক সুবীর কুমার চক্রবর্তী, উপজেলা ছাত্রলীগের সভঅপতি ওয়াসিম আহমেদ, সাধারন সম্পাদক শাহ শাফায়েত জামিল, ইউপি সদস্য হয়রত আলী প্রমুখ। এর আগে বাণিজ্যমন্ত্রীকে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ