পোশাক নিয়ে ট্রলের শিকার দীপিকা

news-image

বিনোদন ডেস্ক : বলিউডের অন্যতম আবেদনময়ী তারকা দীপিকা পাডুকোন। নিজের বিয়ে থেকে শুরু করে সবখানে ফ্যাশনে একশতে একশো তিনি। অথচ এই পোশাকের জন্যই আবার ট্রলের শিকার হতে হয় তাকে।

‘পদ্মাবত’ খ্যাত এই তারকার একটি পুরনো ছবি দিয়ে তৈরি হলো মিম। বলিউডের মাস্তানির পোশাককে কাজু বরফির সঙ্গে তুলনা করা হয় সেখানে। দীপিকার পরনে ছিল ঘিয়ে রঙা হাতঢাকা একটি টপ এবং ওই একই রঙের প্লাজো। সেই ছবির পাশাপাশি কাজু বরফির ছবি রেখে, দুইয়ের মধ্যে সাদৃশ্য তুলে ধরেছেন এক নেটিজেন। তবে সেই মিম এবার চোখে পড়ে গেল এ নায়িকার। খবর আনন্দবাজারের

অবশ্য এ নিয়ে বিন্দুমাত্র বিচলিত হননি দীপিকা। বেশ মজা পেয়েছেন তিনি। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতেও অনুরাগীদের সঙ্গে শেয়ার করেছেন সেই মিম। লিখেছেন ‘চেক দিস আউট’।

তবে দীপিকাকে নিয়ে এটাই প্রথম মিম নয়। তাকে নিয়ে প্রায়ই বিভিন্ন মজার মিম ঘোরাফেরা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

সুশান্তের মৃত্যুতে মাদককাণ্ডে দীপিকার নাম জড়ানোয় সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে কিছুদিনের বিরতি নিয়েছিলেন নায়িকা। সময়ের সঙ্গে ফের স্বাভাবিক ছন্দে ফিরছেন তিনি।

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী