পেনসিলভানিয়াতেও খারিজ ট্রাম্পের মামলা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : পেনসিলভানিয়াতেও খারিজ হয়ে গেল ডোনাল্ড ট্রাম্পের প্রচারণা দলের দায়ের করা মামলা। শনিবার মামলাটি খারিজ করে দেন রাজ্যের এক জেলা জজ আদালত।

ট্রাম্পের ব্যক্তিগত অ্যাটর্নি রুডি গিলিয়ানি পেনসিলভানিয়ার ফেডারেল বিচারকদের ওপর ভরসা করে জেতার আশায় এ মামলা করেছিলেন। তবে অঙ্গরাজ্যের সুপরিচিত রিপাবলিকান বিচারক ম্যাথিও ব্র্যান ট্রাম্প সমর্থকদের সেই দাবি বাতিল করে দিয়েছেন।

শনিবার মার্কিন জেলা আদালতের এ বিচারক লিখেন, বাদীরা আদালতকে প্রায় ৭০ লাখ ভোটারকে অধিকার বঞ্চিত করতে বলেছেন। নির্বাচনী প্রতিযোগিতায় বাদীরা যে কঠোর প্রতিকার চেয়েছেন, তেমন কোনও ঘটনা খুঁজে পায়নি এই আদালত।

অঙ্গরাজ্যটিতে এত বিপুল সংখ্যক ভোট বাতিলের দাবির সপক্ষে ট্রাম্প সমর্থকদের আইনজীবীরা বাস্তবিক প্রমাণ উপস্থাপন করতে না পারায় তাদের তীব্র ভাষায় তিরস্কার করেন এ বিচারক।

গত ৩ নভেম্বর অনুষ্ঠিত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ব্যাপক ভোট জালিয়াতির অভিযোগ তুলেন ট্রাম্প। এরপর বিভিন্ন অঙ্গরাজ্যে মামলা করে ট্রাম্পের নির্বাচন শিবির। কিন্তু উপযুক্ত প্রমাণ দেখাতে না পারায় বেশিরভাগ জায়গায় খারিজ হয়ে যায় মামলা। এ তালিকায় সবশেষ যোগ হলো গুরুত্বপূর্ণ নির্বাচনী ব্যাটলগ্রাউন্ড পেনসিলভানিয়া।

সূত্র: সিএনএন

 

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ