পেঁয়াজ বেচে কোটিপতি

news-image

অনলাইন ডেস্ক : ভারতে পেঁয়াজের আকাশছোঁয়া দামের করণে সকলেই যখন হা-হুতাশ করছে, তখন কর্ণাটকের কৃষক মল্লিকার্জুনার মুখে তৃপ্তির হাসি। পেঁয়াজ বেঁচে এক মাসেই কোটিপতি হয়ে গেছেন তিনি।

তিনি ১০ একর জমিতে পেঁয়াজ চাষ করেন। মোট ২৪০ টন পেঁয়াজ উৎপাদিত হয়।

নভেম্বরে যে পেঁয়াজের দাম ছিল প্রতি কেজি ৭০ রুপি, সেই পেঁয়াজ কয়েকদিন আগে ১২০ রুপিতে বিক্রি করেন এই কৃষক।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে তিনি জানিয়েছেন, ১৫ লাখ রুপি ঋণ নিয়ে পেঁয়াজ চাষ শুরু করেন তিনি। ভয় কাটিয়ে ভালো দাম পেয়েছেন। ঋণের ১৫ লাখ রুপি পরিশোধ করে জমিয়েছেন কোটি রুপির ওপরে। আরও ১০ একর জমি লিস নিয়ে ৫০ জন শ্রমিক ভাড়া করেছেন। এসব জমিতেও পেঁয়াজ চাষ করবেন তিনি।

তিনি বলেন, ‘প্রথমে সংশয় ছিল যে, শেষ পর্যন্ত ঋণের টাকা উঠবে কি না। কারণ, ভালো দাম না পেলে আমি ঋণে ডুবে যেতাম। তবে শেষ পর্যন্ত লাভের মুখ দেখেছি। ১৫ লাখ রুপি ঋণ পরশোধ করে বাড়তি কোটি রুপির মুখ দেখতে পেরেছি।’

এ জাতীয় আরও খবর

চালকদের জন্য বিআরটিএর নতুন নির্দেশনা

হাদি হত্যার বিচারসহ ৩ দাবিতে চট্টগ্রামে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’

অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম

তল্লাশি নিয়ে বিরোধে পুলিশকে পিটিয়ে ক্যাম্পাসে নিলেন কুবি শিক্ষার্থীরা

নতুন পরিচয়ে আসছেন দীপা খন্দকার

মসজিদ কমিটি নিয়ে বিরোধে প্রাণ গেল বিএনপি নেতার

এবার ‘ব্যাডটাচ’-এর অভিযোগ তুললেন প্রভা

২৬৮ রানে পিছিয়ে থেকে দিন শেষ বাংলাদেশের

নতুন বাজারে বৈশাখী পরিবহনের বাসে আগুন

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রের বাজার থেকে একদিনেই উধাও কয়েক ট্রিলিয়ন ডলার

ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির