পৃথিবীর সবচাইতে লম্বা দিন আজ

news-image

ডেস্ক রিপোর্ট।। আজ ২১জুন। পৃথিবীর সবচাইতে বড় দিন। কর্কট আর মকর নামে দু দুটো ক্রান্তি রেখা চলে গেছে পৃথিবীর ঠিক উপর দিয়ে। আর ওদের মধ্যে দিন কতটা বড় হবে সেটা ঠিক করে দেয় কর্কটক্রান্তি রেখা। ওটাকে উত্তরের রেখাও বলা যায়। আজ সকাল আর সন্ধের সূর্যটা সবচাইতে বেশি হেলে থাকবে ওই উত্তরেই।

আর ঠিক দুপুরবেলা সূর্য থাকবে কর্কটক্রান্তি রেখার একেবারে মাঝ বরাবর। ওই সময় সূর্যের নিচে গিয়ে দাঁড়ালে কারও কোনো ছায়াই পড়বে না। ১২টায় বাসার বাইরে গিয়ে রোদের নিচে একটু দাঁড়িয়ো। দেখবে, তোমারও ছায়া পড়ছে না মাটিতে। কী ভাবছ? এমন একটা বিশেষ দিনের কোনো নাম নেই ? আছে। অনেকগুলো নাম দিয়েছে পৃথিবীর মানুষেরা এই দিনের।

কেউ একে বলে কর্কটক্রান্তি দিবস, কেউবা বলে অয়ন দিবস। ইংরেজিতে একে পালন করা হয় সামার সলিস্টিক ডে হিসেবে। এই অয়ন দিবসে সূর্য আকাশে থাকবে মোট ১৩ ঘণ্টা ৩৬ মিনিট ৮ সেকেন্ড।

এই দিনটি স্মরণ করে রাখতে বিশ্বের বিভিন্ন দেশে নানা অনুষ্ঠানের করা হয়। বাংলাদেশেও আয়োজন করা হয়েছে বেশ কিছু অনুষ্ঠানের। অনেকে ব্যক্তিগত উদ্যোগ নিলেও যাদের সেই সুযোগটুকু নেই, তাদের জন্য এগিয়ে এসেছে বিজ্ঞানবিষয়ক সংগঠন ‘অনুসন্ধিৎচক্র’। প্রতি বছরই এই চক্রটি চারপাশের প্রকৃতিতে ঘটে যাওয়া ব্যাপারগুলোকে নিয়ে কথা বলে, অনুসন্ধান করে, সাজায় নানারকমের অনুষ্ঠান। এবারেও তার ব্যতিক্রম হচ্ছে না।

এ জাতীয় আরও খবর

চালকদের জন্য বিআরটিএর নতুন নির্দেশনা

হাদি হত্যার বিচারসহ ৩ দাবিতে চট্টগ্রামে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’

অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম

তল্লাশি নিয়ে বিরোধে পুলিশকে পিটিয়ে ক্যাম্পাসে নিলেন কুবি শিক্ষার্থীরা

নতুন পরিচয়ে আসছেন দীপা খন্দকার

মসজিদ কমিটি নিয়ে বিরোধে প্রাণ গেল বিএনপি নেতার

এবার ‘ব্যাডটাচ’-এর অভিযোগ তুললেন প্রভা

২৬৮ রানে পিছিয়ে থেকে দিন শেষ বাংলাদেশের

নতুন বাজারে বৈশাখী পরিবহনের বাসে আগুন

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রের বাজার থেকে একদিনেই উধাও কয়েক ট্রিলিয়ন ডলার

ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির