পুলিশের নির্যাতনে যুবকের মৃত্যুর অভিযোগ

news-image

সিলেট প্রতিনিধি : সিলেটে পুলিশের নির্যাতনে রায়হান আহমদ (৩৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে বলে দাবি করেছে তার পরিবার। অন্যদিকে পুলিশের দাবি, রোববার নগরীর কাস্টঘর এলাকায় ওই যুবক ছিনতাই করতে গিয়ে গণপিটুনিতে মারা গেছে।

ঘটনাটি তদন্তের নির্দেশ দিয়েছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা।

নিহত রায়হান নগরীর আখালিয়া এলাকার মৃত রফিকুল ইসলামের ছেলে। তিনি সিলেট স্টেডিয়াম মার্কেটে ডা. আব্দুল গফফারের চেম্বারে চাকরি করতেন। পুলিশ দাবি করেছে, রায়হান এলাকার ‘চিহ্নিত ছিনতাইকারী’। তার বিরুদ্ধে থানায় মামলা রয়েছে।

পুলিশের নির্যাতনে রায়হানের মৃত্যুর খবর জানার পর বিকেলে সিলেট-সুনামগঞ্জ সড়কের আখালিয়া এলাকায় রাস্তা অবরোধ করেন স্থানীয়রা। সেখানে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানানো হয়।

নিহত যুবকের সৎবাবা হাবিবুল্লাহ ও মা সালমা বেগম জানিয়েছেন, রায়হানকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। চেম্বার থেকে রাতে ফিরতে দেরি দেখে রায়হানকে ফোন করা হলে নম্বর বন্ধ পাওয়া যায়। ভোরে রায়হান অন্য নম্বর থেকে ফোন করে মাকে জানান, তিনি বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে আছেন। তার কাছে ১০ হাজার টাকা ঘুষ চাওয়া হয়েছে। টাকা দিলে পুলিশ তাকে ছেড়ে দেবে। ভোরে পাঁচ হাজার টাকা নিয়ে ফাঁড়িতে গেলে সৎবাবা হাবিবুল্লাহকে নামাজের পর আসতে বলে পুলিশ। পরে জানানো হয়, রায়হানের শরীর খারাপ হওয়ায় তাকে ওসমানী মেডিকেলে নেওয়া হয়েছে। কিন্তু সেখানে গিয়ে রায়হানের লাশ মর্গে দেখতে পান তিনি।

নিহতের মামাতো ভাই আব্দুর রহমান অভিযোগ করেন, রায়হানের হাতের নখগুলো উপড়ে ফেলার চেষ্টা করা হয়েছে। পুলিশ ফাঁড়িতে তাকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। তিনি যদি গণপিটুনিতে মারা যেতেন তাহলে তার শরীরে আঘাতের চিহ্ন থাকত।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) জ্যোতির্ময় সরকার বলেন, নিহতের পরিবারের অভিযোগ তদন্তে নির্দেশ দেওয়া হয়েছে। এ ঘটনায় পুলিশ জড়িত থাকলে ব্যবস্থা নেওয়া হবে।

কোতোয়ালি থানার ইন্সপেক্টর সৌমেন মিত্র জানান, রোববার সন্ধ্যা পর্যন্ত এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়নি।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন