পুতুল গার্লফ্রেন্ডকে বিয়ে বডিবিল্ডারের

news-image

অন্যরকম ডেস্ক : বিয়ে নিয়ে মানুষের নানা ইচ্ছা থাকে। জীবনসঙ্গী বাছাইয়ের ক্ষেত্রেও থাকে বিভিন্ন পছন্দ-অপছন্দ। তবে কাজাখস্তানের এক বডিবিল্ডার যা করলেন তা সত্যিই অভিনব।

ইউরি টোলোচকো নামের এই বডিবিল্ডার সম্প্রতি তার দীর্ঘদিনের সঙ্গী সেক্স ডলকে বিয়ে করেছেন। বিয়েতে তার ঘনিষ্ঠজনরা উপস্থিত ছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের বিয়ের ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে। নেটিজেনদের কাছে বিষয়টি বেশ আলোচনার জন্ম দিয়েছে।

যদিও গত ডিসেম্বরেই বাগদান সেরেছিলেন ইউরি। এর আট মাস আগে থেকেই তাদের প্রেম। চলতি বছর মার্চে বিয়ের কথা ছিল। কিন্তু করোনা মহামারির কারণে তা সম্ভব হয়নি। তবে এখন সুযোগ পেয়ে বিয়ের পর্বটি সেরে ফেলেছেন তিনি।

ইউরি জানান, মারগো নামের এই ডলকে যখন তিনি প্রকাশ্যে আনেন তখন এটি নিয়ে সমালোচনা শুরু হয়। পরবর্তী সময়ে মারগোর নাকি কিছুটা সমস্যা দেখা দেয়। এখানেই শেষ নয়, এজন্য ইউরি তাকে চিকিৎসকদের কাছে নিয়ে যান এবং প্লাস্টিক সার্জারি করিয়ে কিছুটা পরিবর্তন আনেন।

মারগো সম্পর্কে ইউরি টোলোচকো বলেন, ‘যখন আমি তার ছবি সবাইকে দেখায়, অনেক সমালোচনা হয়। এর ফলে তার মধ্যে নানা সমস্যা দেখা দেয়। এরপর তার প্লাস্টিক সার্জারির সিদ্ধান্ত নিই। এখন তার মধ্যে অনেক পরিবর্তন এসেছে। শুরুতে মেনে নিতে কষ্ট হতো কিন্তু এখন সব ঠিক হয়ে গেছে।’

তিনি আরো বলেন, ‘সে একা হাঁটতে পারে না। সাহায্যের প্রয়োজন হয়। মারগো রান্না করতেও জানে না। কিন্তু জর্জিয়ান খাবার তার পছন্দ। তার প্রিয় খাবারের নাম খিনকালি।’

জানা যায়, কাজাখস্তানের একটি নাইট ক্লাবে মারগোর দেখা পেয়েছিলেন ইউরি। এরপর থেকেই সঙ্গী হিসেবে তাকে বেছে নেওয়ার পরিকল্পনা করেন।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ