পাত্র খুঁজে শ্বশুর বিয়ে দিলেন বিধবা পুত্রবধূকে

news-image

অনলাইন ডেস্ক : ছেলের মৃত্যুর পরে অল্পবয়সী পুত্রবধূকে বিয়ে দিলেন শ্বশুর। ভারতের পশ্চিমবঙ্গে দুর্গাপুরে এ ঘটনা ঘটে।

আনন্দবাজার পত্রিকা জানায়, সাত বছর আগে মুদি দোকানদার অজয় শাসমলের ছোট ছেলে গৌতমের সঙ্গে পূর্ব মেদিনীপুরের বাসিন্দা দেবশ্রী মাইতির। বিয়ের পর তাদের একটি ছেলে সন্তানও হয়।

কিন্তু বিয়ের তিন বছরের মাথায় গৌতমের অস্বাভাবিক মৃত্যু ঘটে। এরপরেও ছেলেকে নিয়ে শ্বশুরবাড়িতেই থাকতেন দেবশ্রী।

৫৬ বছর বয়সী অজয় বলেন, ‘আমার ও আমার স্ত্রীর বয়স হচ্ছে। আমাদের পরে দেবশ্রী আর নাতির কী হবে, সে চিন্তা হতো। শেষে ঠিক করি, দেবশ্রীর বিয়ে দেব।’

তিনি নিজেই পাত্র খুঁজে বিয়ে দেন পুত্রবধূ দেবশ্রীকে। দুর্গাপুরেরই বাসিন্দা সন্তোষের সঙ্গে দেবশ্রীর বিয়ের প্রস্তাব দেন অজয়। এতে রাজি হয় সন্তোষও।

সন্তোষ বলেন, ‘গোটা ব্যাপারটা শুনে রাজি হয়ে যাই। দু’পক্ষের সম্মতিতে এই বিয়ে হয়।’

দেবশ্রীও বলেন, ‘বাবা (অজয়) যা করবেন, আমাদের ভালোর জন্যই করবেন, এ বিশ্বাস ছিল।’

বুধবার স্থানীয় এক মন্দিরে এই বিয়ে সম্পন্ন হয়। বিয়ে পড়ানোর পর এক প্রতিক্রিয়ায় পুরোহিত উৎপল চট্টোপাধ্যায় বলেন, ‘এমন একটা বিয়ে দিয়ে গর্ববোধ করছি।’

এ জাতীয় আরও খবর

চালকদের জন্য বিআরটিএর নতুন নির্দেশনা

হাদি হত্যার বিচারসহ ৩ দাবিতে চট্টগ্রামে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’

অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম

তল্লাশি নিয়ে বিরোধে পুলিশকে পিটিয়ে ক্যাম্পাসে নিলেন কুবি শিক্ষার্থীরা

নতুন পরিচয়ে আসছেন দীপা খন্দকার

মসজিদ কমিটি নিয়ে বিরোধে প্রাণ গেল বিএনপি নেতার

এবার ‘ব্যাডটাচ’-এর অভিযোগ তুললেন প্রভা

২৬৮ রানে পিছিয়ে থেকে দিন শেষ বাংলাদেশের

নতুন বাজারে বৈশাখী পরিবহনের বাসে আগুন

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রের বাজার থেকে একদিনেই উধাও কয়েক ট্রিলিয়ন ডলার

ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির