পাচারকালে ৩ লাখ ২২ হাজার ইয়াবা জব্দ

news-image

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে বাংলাদেশ কোস্টগার্ড সদস্যরা অভিযান চালিয়ে ৩ লাখ ২২ হাজার ইয়াবাসহ কাঠের নৌকা জব্দ করেছে।

বাংলাদেশ কোস্টগার্ড টেকনাফ স্টেশনের লেঃ কমান্ডার মো. আমিরুল হক বুধবার দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে মঙ্গলবার মধ্যরাতে টেকনাফ কোস্টগার্ড বিসিজি স্টেশনের সদস্যরা সাবরাং কাঁটাবুনিয়া এলাকায় সমুদ্র উপকূল পয়েন্ট দিয়ে ইয়াবা খালাসের প্রস্তুতিকালে অভিযান চালিয়ে সাবরাং নোয়াপাড়া এলাকার ওসমান গণির ছেলে মো. আরমানের মালিকানাধীন একটি কাঠের নৌকাসহ বিপুল পরিমাণ ইয়াবা জব্দ করা হয়। তা গণনা করে ৩ লাখ ২২ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।

এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে পদক্ষেপ গ্রহণের পর জব্দকৃত ইয়াবা ও কাঠের নৌকাটি টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হবে বলে জানিয়েছেন তিনি।

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী