পরীমনি কারামুক্তি পেতে পারেন বুধবার

news-image

গাজীপুর প্রতিনিধি : জামিন পেলেও কারাগার থেকে মঙ্গলবার মুক্তি মিলছে না আলোচিত চিত্রনায়িকা পরীমনির। জামিন সংক্রান্ত কাগজপত্র কারাগারে না পৌঁছানোয় তাকে মুক্তি দেয়া সম্ভব হচ্ছে না বলে কারা সূত্র জানিয়েছে। মঙ্গলবার (৩১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিষয়টি নিশ্চিত করেন কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের জেলার (ভারপ্রাপ্ত) সৈয়দ শাহ শরীফ। তিনি বলেন, সন্ধ্যা ৬টা পর্যন্ত পরীমনির জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছায়নি। তাই জামিন হলেও কারাগার থেকে তিনি মুক্তি পাচ্ছেন না। কারাগারে তার জামিনের কাগজপত্র পৌঁছালে বুধবার যাচাই-বাছাই শেষে তাকে মুক্তি দেওয়া হবে। এর আগে মঙ্গলবার দুপুরে ঢাকার মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ পরীমনির জামিনের আদেশ দেন। তার জামিনের খবরে বিকেল থেকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটকে ভিড় করতে থাকেন উৎসুক জনতা। গত ৪ আগস্ট রাতে প্রায় চার ঘণ্টার অভিযান চালিয়ে বনানীর বাসা থেকে পরীমণি ও তার সহযোগীকে আটক করে র‍্যাব। তার বাসা থেকে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য জব্দ করে তাকে নেওয়া হয় র‍্যাব সদরদফতরে। পরে মাদক আইনে পরীমণির বিরুদ্ধে মামলা করে র‌্যাব। ৫ আগস্ট এ মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান