পরীমনিকে ধর্ষণ-হত্যা চেষ্টার প্রতিবাদে হিরো আলমের গান

news-image

অনলাইন ডেস্ক : পরীমনিকে ধর্ষণ-হত্যা চেষ্টার প্রতিবাদে হিরো আলমের গান
ঢাকাই সিনেমার নায়িকা পরীমনিকে ধর্ষণ-হত্যা চেষ্টার প্রতিবাদ ও সুবিচারের দাবি জানালেন হিরো আলম। তবে কোনো বিবৃতি বা্ মন্তব্যের মাধ্যমে, পরীমনির জন্য ন্যায়বিচার চেয়েছেন তিনি গানে গানে।

হিরো আলম তার ইউটিউভ চ্যানেলে বৃহস্পতিবার নিজের গাওয়া ‘উই ওয়ান্ট জাস্টিস ফর পরীমনি’ শিরোনামে একটি গান পোস্ট করে ঢালিউডের এই নায়িকার সঙ্গে ​ঘটে যাওয়া ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এবং ঘটনার বিচার দাবি করেছেন। গানটির কথা, সুর ও সংগীত আয়োজন করেন মোমো রহমান।

হিরো আলমের গানটি নিয়ে ইউটিউবের কমেন্টস বক্সে মন্তব্য করেছেন শত শত ভিউয়ার। এসব মন্তব্যে অনেকে যেমন পরীমনিকে সমবেদনা ও সমর্থন জানিয়েছেন, তেমনি অনেকে আবার তাকে নিয়ে সমালোচনাও করেছেন।

পরীমনিকে নিয়ে হিরো আলমের গাওয়া গানটির প্রথম কয়েকটি লাইন হলো-

‘‘শিল্পী হয়ে শিল্পের প্রতি অসম্মান সইব না

শিল্পী হয়ে শিল্পীর অপমান সইব না

উই ওয়ান্ট জাস্টিস ফর পরীমণি।

নারী জাতি মায়ের জাতি

আর রবে না বঞ্চিত

পরীমণিরা সব বিচার পাবে

কেউ রবে না অবহেলিত

উই ওয়ান্ট জাস্টিস ফর পরীমনি।’

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী