পরীক্ষামূলকভাবে ৪ জনের শরীরে করোনার ভ্যাকসিন প্রয়োগ

news-image

অনলাইন ডেস্ক : করোনাভাইরাস আতঙ্কে কাঁপছে বিশ্ব। এই মারণ ভাইরাস থেকে সুরক্ষায় প্রতিটি দেশই নিজেদের মতো করে ব্যবস্থা নিচ্ছে। তারই জের ধরে যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে ৪ জনের শরীরে করোনাভাইরাসের ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে।

মঙ্গলবার আন্তর্জাতিক সংবাদসংস্থা এপি জানায়, নতুন করোনভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ থেকে রক্ষার জন্য প্রথমে ৪ জন সুস্থ মানুষের শরীরে ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের এনআইএইচ ইন্ট্রামুরাল রিসার্চ প্রোগ্রাম ও ক্যামব্রিজ ইউনিভার্সিটির একটি গবেষক দল প্রথমে ৪৫ জন তরুণ ও সুস্থ স্বেচ্ছাসেবকদের মধ্যে এ ভাইরাসের পরীক্ষামূলক ডোজ দিয়ে টেস্ট করবে। যেহেতু তারা সুস্থ ও নিজেদের মধ্যে এ ভাইরাস নেই এজন্য সংক্রমিত হওয়ার কোনও সম্ভাবনা নেই। বৃহৎ আকারে এ পরীক্ষার মধ্যে দিয়ে দেখা হবে, ভ্যাকসিনটি উদ্বেগজনক কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখায় কিনা।

একমাসে পরীক্ষামূলকভাবে দুইটি ডোজে ভ্যাকসিন প্রয়োগ করা হবে ৪৫ জনের শরীরে। মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় স্বাস্থ্য ইনস্টিটিউটের ডাঃ অ্যান্টনি ফৌসি বলেন, গবেষণাটি ঠিকঠাক থাকলেও ১২ থেকে ১৮ মাসের মধ্যে ভ্যাকসিনটি ব্যবহারের জন্য পাওয়া যাবে না। এর জন্য সময়ের প্রয়োজন। সূত্র: এপি

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ