পদ্মায় মিলল ৩৭ কেজির বাগাড়

news-image

রাজবাড়ী প্রতিনিধি : পদ্মা ও যমুনা নদীর মোহনায় এবার জেলেদের জালে ৩৭ কেজি ওজনের একটি বড় বাগাড় মাছ ধরা পড়েছে। রোববার ১ হাজার ১৫০ টাকা কেজি দরে বাগাড় মাছটি মোট সাড়ে ৪২ হাজার টাকায় বিক্রি করা হয়।

দৌলতদিয়া ফেরিঘাট ও স্থানীয় মৎস্য ব্যবসায়ী সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাতে পদ্মা-যমুনা নদীর মোহনায় জেলেদের জালে বিশাল আকারের বাগাড় মাছটি ধরা পড়ে। প্রাথমিকভাবে ধারণা করা হয়, মাছটি প্রায় এক মণ হবে। পরে ওজন দিয়ে দেখা যায় ৩৭ কেজি।

রোববার ভোরে মাছটি প্রথমে আরিচা ঘাট বাজারে বিক্রির জন্য তোলা হয়। সেখানে প্রকাশ্য নিলামে তোলা হলে সর্বোচ্চ দরদাতা হিসেবে ৯৬০ টাকা কেজি দরে ভাই ভাই মৎস্য আড়তের স্বত্বাধিকারী মো. মাসুদ মোল্লা ও কয়েকজন মিলে বাগাড় মাছটি কিনে নেন।

মো. মাসুদ মোল্লা বলেন, মাছটি কিনে তাঁরা দৌলতদিয়া ফেরিঘাটে এনে পন্টুনের সঙ্গে রশি দিয়ে বেঁধে রাখেন। পরে ঢাকার কলাবাগান এলাকার এক শিল্পপতির সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করে ১ হাজার ১৫০ টাকা কেজি দরে বাগাড় মাছটি মোট ৪২ হাজার ৫০০ টাকায় বিক্রি করেন।

বিশালাকৃতির বাগাড় মাছটি দেখে বিস্ময় প্রকাশ করেছেন ঢাকাগামী ব্যক্তিগত গাড়ির চালক জুয়েল সরদার। তিনি বলেন, ‘আমার জীবনে এত বড় বাগাড় মাছ দেখিনি। মাছটি দেখে পরান ভরে গেছে।’

রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল বলেন, ইদানীং পদ্মা ও যমুনা নদীর মোহনায় বড় বড় মাছ ধরা পড়ছে। তবে ৩৭ কেজি ওজনের বিশাল বাগাড় মাছ খুব একটা পাওয়া যায় না। এ ধরনের বড় মাছ সংরক্ষণে অভয়াশ্রম করা দরকার।

এদিকে একই রাতে পদ্মা নদীতে প্রায় ১৯ কেজি ওজনের একটি বোয়াল মাছ ধরা পড়ে। মাছটি ২ হাজার ১০০ টাকা কেজি দরে মোট ৩৯ হাজার ৯০০ টাকায় বিক্রি হয়। এ ছাড়া ২২ কেজি ওজনের একটি পাঙাশ মাছ ধরা পড়ে। পাঙাশটি ২ হাজার ৪০০ টাকা কেজি দরে মোট ৫২ হাজার ৮০০ টাকায় বিক্রি হয়েছে।

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী