পদ্মায় জেলের জালে ১৪ কেজির কাতল

news-image

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে বিশাল আকৃতির একটি কাতল মাছ ধরা পড়েছে। মাছটির ওজন প্রায় ১৪ কেজি।

মঙ্গলবার সকালে দৌলতদিয়া ফেরি ঘাটের অদূরে মাঝ পদ্মায় জেলে ইসহাক সরদার হলদারের জালে মাছটি ধরা পরে। মাছটিকে ১১টা ৩০ মিনিটের দিকে পারে আনলে এক নজর দেখতে ভিড় করে স্থানীয়রা।

দৌলতদিয়া ফেরি ঘাটের চাঁদনী আরিফা মৎস্য আড়তের মালিক চান্দু মোল্লা জানান, মঙ্গলবার সকালে পদ্মা নদীর মাঝখানে জাল ফেলেন জেলে ইসহাক সরদার হলদার। এ সময় তার জালে এই কাতল মাছটি ধরা পড়ে। পরে আড়তে ডাকের মাধ্যমে ১ হাজার ৫০০ টাকা কেজি দরে কিনে নেন মাছ ব্যবসায়ী মোহামদ্দ আলী মৃধা। বেশি দামের আশায় মাছটিকে পানিতে জিইয়ে রাখা হয়েছে।

 

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন