নিশো-মেহজাবীনের ‘ইমপসিবল লাভ’

news-image

বিনোদন প্রতিবেদক : সময়ের জনপ্রিয় দুই তারকা আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী। জুটি হয়ে এই দুই তারকা অভিনয় করেছেন বেশ কিছু নাটকে। তবে টিভি পর্দার এই জুটিকে নিয়ে এবার প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি নির্মাণ করেছে ঈদের বিশেষ নাটক। নাম ‘ইমপসিবল লাভ’।

আব্দুল্লাহ মাহফুজ অভির রচনায় নাটকে জাদু বাস্তবতা আর হ্যালুসিনেশনের মধ্যে উঠে আসবে এক বিস্ময়কর প্রেমের গল্প। এটি নির্মাণ করেছেন মাহমুদ নিয়াজ চন্দ্রদ্বীপ।

আফরান নিশোর বলেন, ‘গল্পটি দেখে কেউ ভাববেন এটা হ্যালুসিনেশনের গল্প। আর কেউ বলবেন ম্যাজিক রিয়েলিটি আবার বেশিরভাগ মানুষই ধরে নেবেন এটা ভূতের গল্প! কিন্তু আমার কাছে মনে হয়েছে, এসব কিছুই না। গল্পটা বাস্তবে ঘটা খাঁটি প্রেমের, যা না দেখলে অনুভব করা যাবে না।’

‘ইমপসিবল লাভ’ নাটকের গল্পে দেখা যাবে, নিশো প্রেমিকা মেহজাবীনের ওপর অভিমান করে সুইসাইড করে। অথচ এই গল্পের শেষটা হয় দুজনার প্রেমময় সংসার দিয়ে!

নির্মাতা চন্দ্রদ্বীপ বলেন, ‘আমি আসলে ম্যাজিক রিয়েলিটি আর হ্যালুসিনেশন-এর মাঝের বিষয়টি ধরে কাজটি করেছি। এমন কাজ এখানে আগে কেউ করেছে বলে আমার জানা নেই।’

তিনি আরও জানান, আসছে ঈদের বিশেষ আয়োজনে ‘ইমপসিবল লাভ’ উন্মুক্ত হবে প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি’র ইউটিউব চ্যানেলে।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ