নিজ আসনে হারলেও মুখ্যমন্ত্রী হতে বাধা নেই মমতার

news-image

অনলাইন ডেস্ক : পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রত্যাশার চেয়ে বড় জয় পেলেও নিজ আসনে হেরে গেছেন দলটির নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর থেকেই তার মুখ্যমন্ত্রী হওয়া না হওয়া নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। তবে বিশেষজ্ঞদের মতে, নিজের আসনে হারলেও মুখ্যমন্ত্রী হতে বাধা নেই মমতার।

বিশেষজ্ঞদের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানায় বিধায়ক হিসেবে জয় না পেলেও মুখ্যমন্ত্রী হতে পারবেন মমতা। এক্ষেত্রে কোনো সাংবিধানিক বাধা নেই। নিয়ম অনুযায়ী সংখ্যাগরিষ্ঠতা পাওয়া দলের বিধায়করা তাদের পরিষদীয় নেতা নির্বাচন করবেন। এক্ষেত্রে নির্বাচিত নেতা বিধায়ক না হলেও কোনো অসুবিধা নেই। তবে মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার ছয় মাসের মধ্যে মমতাকে জিততে হবে যে কোনো বিধানসভা নির্বাচনে।

যেহেতু প্রার্থী মারা যাওয়ার কারণে পশ্চিমবঙ্গের দুই আসনে নির্বাচন হয়নি, তাই ৯০ দিনের মধ্যে ওই আসন দুটিতে ভোট আয়োজন করতে হবে নির্বাচন কমিশনকে। এক্ষেত্রে উপনির্বাচনে জয় পেয়ে মমতা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী থাকতে পারবেন বলেই মত বিশেষজ্ঞদের।

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী