নিউজিল্যান্ডে ভয়াবহ সুনামির আশঙ্কা, খালি হচ্ছে উপকূলবর্তী এলাকা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভয়াবহ সুনামির আশঙ্কায় নিউজিল্যান্ডে সতর্কতা জারি করা হয়েছে, এরই মধ্যে খালি করা হচ্ছে উপকূলবর্তী এলাকা। প্রশান্ত মহাসাগরের লয়ালটি দ্বীপের ভয়াবহ ভূমিকম্পের পরই এমন ঘোষণা দিয়েছে নিউজিল্যান্ড সরকার। জানা গেছে, আপদকালীন বেড়াজাল দেওয়াসহ সেখানের বাসিন্দাদের সরিয়ে নিরাপদ আশ্রয়ে নেওয়া হচ্ছে।

নিউজিল্যান্ডের জাতীয় জরুরী বিভাগ জানিয়েছে, মানুষকে সমুদ্র থেকে উঠে আসতে বলা হয়েছে। কারণ তারা মনে করছেন ভয়াবহ ভূমিকম্পের মুখোমুখি হতে হবে নিউজিল্যান্ডকে। ভয়াবহ সুনামির হাত থেকে মানুষকে রক্ষা করতেই দেওয়া হয়েছে সতর্কবার্তা।

আমেরিকার জিওলজিক্যাল সার্ভের রিপোর্ট বলছে, সিঙ্গাপুরের স্থানীয় সময় গতকাল বুধবার (১০ ফেব্রুয়ারী) রাত ৯.‌২০ নাগাদ নিউ ক্যালেডোনিয়া থেকে পূর্বে ৪১৫ কিলোমিটার দূরে ১০ কিলোমিটার গভীরতায় কম্পন অনুভূত হয়। ইতিমধ্যেই নিউজিল্যান্ড, নিউ ক্যালেডোনিয়া এবং ভানুয়াতুতে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। সূত্র : নিউজএইটটিন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন