না ফেরার দেশে চিত্রনায়ক সাত্তার আর নেই

news-image

বিনোদন প্রতিবেদক : না ফেরার দেশে চলে গেলেন আশির দশকের জনপ্রিয় চিত্রনায়ক সাত্তার। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টায় নারায়ণগঞ্জে নিজ বাসায় ইন্তেকাল করেন তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন)।

বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু চিত্রনায়ক সাত্তারের মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেছেন।

খোরশেদ আলম খসরু বলেন, ‘সাত্তার ভাই একসময়ে জনপ্রিয় নায়ক ছিলেন। তিনি বহু সিনেমায় অভিনয় করেছেন । দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ ছিলেন, তার চিকিৎসা চলছিল। কিন্তু সবাইকে কাঁদিয়ে আজ তিনি না ফেরার দেশে চলে গেলেন। আমি তার আত্মার শান্তি কামনা করছি এবং তার শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’

চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খানও চিত্রনায় সাত্তারের মৃত্যু বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি ফেসবুকে লেখেন, ‘চলচ্চিত্র শিল্পী সমিতির আজীবন সদস্য চিত্রনায়ক সাত্তার সন্ধ্যা ৭টায় ইন্তেকাল করেছেন।’

চলচ্চিত্রে সাত্তারের প্রথম উপস্থিতি ১৯৬৮ সালে। লোকজ গল্পের সিনেমায় তিনি দারুণ সাফল্য পেয়েছিলেন। ইবনে মিজানের ‘আমির সওদাগর ও ভেলুয়া সুন্দরী’ ছবিতে শিশুশিল্পীর চরিত্রে অভিনয় করেছিলেন। তার নায়ক হয়ে ওঠার ঘটনা আরও পরে।

১৯৮৪ সালে ‘নতুন মুখের সন্ধানে’ প্রতিযোগিতা থেকে বেরিয়ে সাত্তার কাজ করেন কাজী হায়াৎ এর ‘পাগলী’ ছবিতে। আজিজুর রহমানের ‘রঙ্গিন রূপবান’, ‘অরুন বরুণ কিরণ মালা’, ‘কাঞ্চন মালা’, ইবনে মিজানের ‘পাতাল বিজয়’, চাষী নজরুল ইসলামের ‘শুভদা’, মিলন চৌধুরীর ‘রঙ্গিন সাত ভাই চম্পা’সহ সাত্তার অভিনীত চলচ্চিত্র সংখ্যা প্রায় দেড় শতাধিক।

দীর্ঘ ক্যারিয়ারে শাবানা থেকে শুরু করে রোজিনা, অঞ্জু, জিনাত, কবিতা, অলিভিয়া, রানীসহ অনেক সুপার হিট নায়িকার নায়ক ছিলেন সাত্তার। তার মৃত্যুতে সিনেমাপাড়ায় শোক নেমে এসেছে।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ