নারায়ণগঞ্জে মুক্তিযুদ্ধ বিষয়ক বইয়ের সংগ্রহশালার উদ্বোধন

news-image

নারায়ণগঞ্জ প্রতিনিধি : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী (মুজিববর্ষ উদযাপন) উপলক্ষে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ক বইয়ের সর্ববৃহৎ সংগ্রহশালার উদ্বোধন করা হয়েছে। মঙ্গবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের আয়োজনে জেলার সরকারি গণগ্রন্থাগারে এ উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ জানান, একই ছাঁদের নীচে দেশি-বিদেশি গবেষক, রাজনীতিবিদ, সাংবাদিক, ছাত্র-ছাত্রী, শিক্ষক ও জ্ঞানপিপাসু সকল শ্রেণী পেশার মানুষ একই উৎস হতে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু বিষয়ক জ্ঞানচর্চা ও জানার চাহিদা পূরণের অনন্য প্রতিষ্ঠানে হবে এই সংগ্রহশালাটি। জাতির পিতার বর্ণাঢ্য জীবন সংগ্রাম, মুক্তিযুদ্ধের প্রকৃত চর্চা, গবেষণা ও সঠিক ইতিহাস সংরক্ষণ এবং পরবর্তী প্রজন্মের কাছে তুলে ধরাই এর সংগ্রহশালার উদ্দেশ্য। জ্ঞান ও মুক্তিযুদ্ধের প্রকৃত চর্চার জন্য আমাদের এ সর্ববৃহৎ সংগ্রহশালায় আপনিও বই প্রদান করতে পারেন।

তিনি আরো জানান, ইতোমধ্যে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন সারা দেশের মুক্তিযুদ্ধ বিষয়ক গ্রন্থের প্রকাশনার সাথে সম্পৃক্ত নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হতে ৬৬৬৭ টি বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ক বইয়ের তালিকা সংগ্রহ করেছে। জেলা প্রশাসনের এ মহতী উদ্যোগকে এগিয়ে নিতে বিভিন্ন ব্যক্তি, সরকারী বেসরকারী প্রতিষ্ঠান সেচ্ছায় বই প্রদান করেছেন। তাছাড়া জেলা প্রশাসনের সকল কর্মকর্তাও এ সংগ্রহশালায় বই প্রদান করেছেন।

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী