নাইজেরিয়ায় কৃষি খামারে ‘জঙ্গি হামলায় নিহত ৪০

news-image

শনিবার সকালে জেরে এলাকার কওয়াশেবে জামারমারিতে ঘটনাটি ঘটেছে বলে গ্রাম প্রধান, জামারমারি গোষ্ঠীর স্থানীয় একজন যোদ্ধা এবং পুলিশ সূত্রের বরাতে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

হামলার সময় খামারের কর্মীরা ধান কাটার কাজে ব্যস্ত ছিলেন। হামলাকারীদের খোঁজে কর্তৃপক্ষ অভিযান শুরু করেছে।এ বিষয়ে মন্তব্যের জন্য রয়টার্সের অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি দেশটির সামরিক বাহিনী ও পুলিশ।

বোকো হারাম ও ইসলামিক স্টেট ওয়েস্ট আফ্রিকা প্রভিন্স- এই দুই জঙ্গি গোষ্ঠীর উভয়েই নাইজেরিয়ার উত্তরপূর্বাঞ্চলে তৎপরতা চালিয়ে আসছে। এক দশক ধরে সেখানে আধিপত্য বিস্তার করে রেখেছে তারা।

চলতি বছর নাইজেরিয়ায় খাদ্যপণ্যের দাম অনেক বেড়ে গেছে। খাদ্য উৎপাদন বেশি হয়, সে রকম অঞ্চলে নিরাপত্তাহীনতা এর অন্যতম কারণ বলে দেশটির রাজনীতিকদের ভাষ্য।

চলতি বছরের শুরুর দিকে উত্তরপশ্চিম নাইজেরিয়ায় বন্যায় হাজার হাজার হেক্টর জমির ধানও নষ্ট হয়েছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন