নরওয়েতে ২২ ঘণ্টা রোজা

ramjan-300x187ডেস্ট রিপোর্ট : নীশিথ সূর্যের দেশ নরওয়ের রনডেম শহরে এবার ২১ ঘণ্টা ৫৫ মিনিট রোজা হবে। শহরটিতে সেহেরি শেষ হবে স্থানীয় সময় রাত ১টা ৩৯ মিনিটে। ইফতারি সন্ধ্যা ১১টা ৩৪ মিনিটে। ইফতারি আর সেহেরির সময়ের ব্যবধান মাত্র দুই ঘণ্টার। বাকি সময়টা রোজা রাখার। সবচেয়ে বেশি সময়ের রোজার মধ্যে নরওয়ের রনডেম শহর সবার আগে। এরপর আছে দেশটির আরেকটি শহর হারস্টেড। সেখানে রোজার সময় ২১ ঘণ্টা ৩৬ মিনিট। ফজর স্থানীয় সময় রাত ১টা ৫১ মিনিটে। মাগরিব সন্ধ্যা ১১টা ২৭ মিনিটে।
যুক্তরাষ্ট্রের আলাস্কা রাজ্যের অ্যাকোর‌্যাগ শহরে রোজা হবে ২০ ঘণ্টা ৪৫ মিনিট। এখানে সেহেরির শেষ সময় স্থানীয় রাত ২টা ৫৫ মিনিটে আর ইফতারি সন্ধ্যা ১১টা ৪০ মিনিটে। রোজার সময়ের ব্যাপ্তির তালিকায় তারপরের অবস্থানে আছে রাশিয়ার সেন্ট পিটারসবার্গ। সেখানে রোজা ২০ ঘণ্টা ১৪ মিনিট। ফজর শুরু রাত ৩টা ১০ মিনিটে। মাগরিব সন্ধ্যা ১১টা ২৪ মিনিটে। লন্ডনে রোজা ১৮ ঘণ্টা ৫ মিনিট। ফজর রাত সোয়া ৩টায় এবং মাগরিব সন্ধ্যা ৯টা ২১ মিনিট।
বাংলাদেশের আকাশে চাঁদ দেখা দিলে আগামী রোববার অথবা সোমবার পবিত্র রমজান মাস শুরু হবে। বাংলাদেশে প্রায় ১৫ ঘণ্টা রোজা হবে বলে ধারণা করা হচ্ছে।

 

এ জাতীয় আরও খবর

চালকদের জন্য বিআরটিএর নতুন নির্দেশনা

হাদি হত্যার বিচারসহ ৩ দাবিতে চট্টগ্রামে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’

অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম

তল্লাশি নিয়ে বিরোধে পুলিশকে পিটিয়ে ক্যাম্পাসে নিলেন কুবি শিক্ষার্থীরা

নতুন পরিচয়ে আসছেন দীপা খন্দকার

মসজিদ কমিটি নিয়ে বিরোধে প্রাণ গেল বিএনপি নেতার

এবার ‘ব্যাডটাচ’-এর অভিযোগ তুললেন প্রভা

২৬৮ রানে পিছিয়ে থেকে দিন শেষ বাংলাদেশের

নতুন বাজারে বৈশাখী পরিবহনের বাসে আগুন

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রের বাজার থেকে একদিনেই উধাও কয়েক ট্রিলিয়ন ডলার

ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির