নবীনগর প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে বিএনপি নেতা মত বিনিময়

news-image
নবীনগর (ব্রাহ্মনবাড়িয়া)প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য তকদির হোসেন মোহাম্মদ জসিম। শনিবার সন্ধ্যায়  প্রেসক্লাবে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি’র সভাপতিত্বে ও সাংবাদিক মিঠু সূত্রধর পলাশের সঞ্চালনায়  মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা বিএনপির সহ সভাপতি ও সবেক ভিপি গোলাম হোসেন খান টিটু,ঢাকা সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবি ব্যরেস্টার আশ্রাফ রহমান, জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক মো: আমিরুল ইসলাম আমির
নবীনগর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আবু কামাল খন্দকার, নবীনগর মহিলা ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ কান্তি কুমার ভট্টাচার্য, প্রেসক্লাবের সাবেক সভাপতি শ্যামা প্রসাদ চক্রবর্তী শ্যামল,   পৌর বিএনপি সাবেক প্রচার সম্পাদক হেলাল উদ্দিন হেলাল,বিএনপি নেতা মোসলেম মিয়াবিএনপি নেতা সৈয়দ জোবায়েদ ইসলাম মাসুদ, মাঈনুউদ্দিন গাজী,এম নূরে আলম, জেলা ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম হৃদয় প্রমুখ।
এসময় বিএনপি নেতা তকদির হোসেন মোহাম্মদ জসিম আসন্ন নির্বাচনে নিজেকে  এমপি  প্রার্থী ঘোষণা করে নবীনগর উপজেলার বিভিন্ন উন্নয়নের রূপরেখা তুলে ধরে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব প্রদান করেন। মতবিনিময় শেষে অতিথিরা স্থানীয় সাংবাদিকদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি