নবীনগরে পানিতে ডুবে মাদ্রাসাছাত্রীর মৃত্যু

news-image
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় পুকুরে ডুবে আনিকা আক্তার (৬) নামে এক মাদ্রাসাছাত্রীর  মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে  উপজেলার কাইতলা উত্তর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত আনিকা নোয়াগাঁও গ্রামের আনোয়ার হোসেন ও রোজিনা আক্তারের  মেয়ে। সে স্থানীয় একটি কওমি মাদ্রাসার শিক্ষার্থী ছিল।
পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে আনিকা বাড়ির পাশে পুকুরে গোসল করতে নামে। পরিবারের অন্য সদস্যরা ঘরের কাজে ব্যস্ত থাকায় কেউ বিষয়টি খেয়াল করেনি। দীর্ঘক্ষণ পরেও তাকে না দেখে খোঁজ শুরু করে তার বড় বোন। পরে পুকুরে খোঁজ করে তার নিথর দেহ উদ্ধার করে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি