নবীনগরে গ্রীন সামাজিক সংগঠনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

news-image

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গ্রীন সামাজিক সংগঠনের উদ্যোগে সমাজের অসহায় ও দুস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

শনিবার (২৯ মার্চ) দুপুরে নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে ২৫০ জন সুবিধাবঞ্চিত মানুষের মাঝে এ উপহার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

নবীনগর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু মোছার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নবীনগর উপজেলা নির্বাহী অফিসার রাজিব চৌধুরী। উদ্বোধন করেন নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি।

সংগঠনের প্রতিষ্ঠাতা মাহাবুবুল আলমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাইদুল আলম সোরাফ, সহকারী অধ্যাপক আই কে ইব্রাহীম, গ্রীন নবীনগর সামাজিক সংগঠনের উপদেষ্টা ও সিটিভির সিইও রবিন সাইফ, নবীনগর পৌর ছাত্রদলের সাবেক সভাপতি আশরাফ হোসেন রুবেল।বক্তব্য রাখেন শিক্ষক আবু ইউসুফ, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, বিডি নিউজের সম্পাদক মাহাবুব মোর্শেদ, আনোয়ার হোসেন, নবীনগর প্রেসক্লাবের সদস্য মোঃ হেলাল উদ্দিন প্রমুখ।

বক্তারা বলেন, গ্রীন নবীনগর সামাজিক সংগঠন বরাবরই মানবিক কার্যক্রমের মাধ্যমে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। ঈদ উপহার বিতরণ কর্মসূচি তারই অংশ। ভবিষ্যতেও তারা এ ধরনের কার্যক্রম চালিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানের শেষে অতিথিরা সুবিধাবঞ্চিতদের হাতে ঈদ উপহার তুলে দেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি