নবীনগরে এক ব্যক্তি গণপিটুনিতে নিহত

news-image

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: নবীনগরে শাহেদ আলী (৬০) নামে এক ব্যক্তি গণপিটুনিতে নিহত হয়েছেন। এ ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ। নবীনগর উপজেলার কাইতলা ইউনিয়নের কোনাউর গ্রামে শনিবার ২০ ডিসেম্বর গভীর রাতে এই ঘটনা ঘটে। নিহত শাহেদ আলী উপজেলার সেমন্তঘর গ্রামের মিল্লাত আলীর ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, কাইতলা উত্তর ইউনিয়নের কোনাউর গ্রামের লাবু মিয়ার বাড়িতে শনিবার গভীর রাতে চুরির ঘটনা ঘটে। এ সময় শাহেদ আলী সিঁদ কেটে ঘরে প্রবেশ করলে বাড়ির লোকজন বিষয়টি টের পেয়ে তাকে ধরে ফেলেন। পরে ‘চোর চোর চিৎকারে আশপাশের লোকজন জড়ো হলে গণপিটুনির ঘটনা ঘটে এতে ঘটনাস্থলেই শাহেদ আলীর মৃত্যু হয়।

এব্যাপারে নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বলেন- লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৪ জনকে আটক করা হয়েছে।জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে আদালতে প্রেরণ করা হবে।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান