নতুন রুপে পূজা চেরি

news-image

বিনোদন প্রতিবেদক : ঢালিউডের জনপ্রিয় নায়িকা পূজা চেরি। বিভিন্ন সিনেমায় রোমান্টিক বা বিরহের গানে দেখলেও দর্শকরা অনন্য মামুনের ‘সাইকো’ সিনেমায় তাকে নতুন রুপে দেখতে পাবেন। সিনেমাটির মূল চরিত্রের পাশাপাশি আইটেম গানেও দেখা যাবে এই নায়িকাকে।

সুদীপ কুমার দীপের কথায় গানটির শিরোনাম ‘সাইকো আমি সাইকো’। সুর করেছেন লিংকন। কোরিওগ্রাফিতে ছিলেন ভারতীয় কোরিওগ্রাফার বব। আর আইটেম গানটির শুটিং হয়েছে ভারতে।

আইটেম গানে অভিনয় করা নিয়ে পূজা জানান, প্রথম দিকে নার্ভাস থাকলেও পরবর্তীতে তিনি মানিয়ে নেন। তার ভাষায়, ‘ফাটিয়ে নেচেছি। দর্শকরা দারুণ উপভোগ করবেন।’

অনন্য মামুন দাবি করছেন এ গানটি মাহিয়া মাহির ‘ম্যাজিক মামনি’ কিংবা পরীমনির ‘ডানা কাটা পরী’র জনপ্রিয়তাকেও ছাড়িয়ে যাবে। তিনি বলেন, ‘কেন এ কথা বলছি গানটি দেখলেই সবাই বুঝতে পারবেন।’

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ