নতুন ভবন উল্টে পড়ল পুকুরে

news-image

কেরানীগঞ্জ (ঢাকা) সংবাদদাতা : দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নের মধ্যে চড়াইল এলাকায় তিনতলা একটি নতুন ভবন উল্টে পাশের পুকুরে পড়েছে। শুক্রবার সকালের এ ঘটনায় ভবন মালিকের মাসহ ৭ জন আহত হয়েছে।

দুপুরে ওই ভবনে মিলাদ দেওয়ার কথা ছিল বলে স্থানীয় বাসিন্দা আনোয়ার হোসেন জানিয়েছেন। খবর পেয়ে উপজেলা প্রশাসন ও ফায়ার সার্ভিস এসে ঘটনাস্থল পরিদর্শন করেন। ওই ভবনের আশপাশের তিনটি ভবন পরিত্যক্ত ঘোষণা করেছেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা পারভীন তিন্নী।

স্থানীয় বাসিন্দা মো. জাকির হোসেন বলেন, মধ্য চড়াইল এলাকার জানে আলম মিয়া সম্প্রতি তিনতলা ভবনটি নির্মাণ করেন। ভবনটি অর্ধেকের বেশি পিলার পুকুরে ছিল। পিলারগুলো দেবে গিয়ে ভবনটি উল্টে পুকুরের মধ্যে পড়েছে।

তিনি আরও বলেন, ঘটনার পর ফায়ার সার্ভিস আসে। এর আগেই বাড়ির ভেতর থেকে সাত জনকে আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা।

ফায়ার সার্ভিসের কর্মী মো. ওমর ফারুক বলেন, ভবনটি খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় নির্মাণ করা হয়েছে। এটির তিন ভাগের দুই ভাগই পুকুরের ভেতরে ছিল। পিলারগুলো যথাযথভাবে নির্মাণ না করায় ভবনটি ধসে পড়েছে।

এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও দক্ষিণ কেরানীগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) সানজিদা পারভীন তিন্নী বলেন, আশপাশের তিনটি ভবন পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। পাশের তিনটি বাড়ির মালিক জাহিদ হাসান, মজিবুর রহমান ও মনজুর আহমেদের বাড়ির গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। ঘটনার পর ভবনের মালিককে পাওয়া যায়নি।

 

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী