নতুন ধরন নিয়ে করোনা, বৈঠকে ডব্লিউএইচও

news-image

অনলাইন ডেস্ক : যুক্তরাজ্যে করোনার যে নতুন ধরন (স্ট্রেইন) দেখা দিয়েছে তা নিয়ে বিশ্বব্যাপী উদ্বেগের সৃষ্টি হয়েছে। অস্ট্রেলিয়া ও ডেনমার্কেও নতুন এই ধরনটি ছড়িয়ে পড়েছে বলে বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হচ্ছে।

করোনার নতুন এই ধরনের মোকাবিলার কৌশল আলোচনার জন্য বৈঠক ডেকেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। মঙ্গলবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইউরোপীয় প্রধান এ তথ্য জানান। খবর রয়টার্সের

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইউরোপীয় প্রধান বলেন, নতুন ধরনটি ভ্যাকসিনের কার্যকারিতাকে প্রভাবিত করতে পারে কিনা সে বিষয়ে এখন পর্যন্ত পর্যাপ্ত কোনো তথ্য নেই। তবে এটি নিয়ে যে উদ্বেগ তৈরি হয়েছে তা মোকবিলায় সদস্যদের বৈঠকে ডাকা হয়েছে।

তবে বৈঠক কবে হতে পারে সে বিষয়ে তিনি কিছু বলেননি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইউরোপীয় অঞ্চলের পরিচালক হ্যানস ক্লুজ টুইটে বলেন, আমাদের কাছে এখনও নতুন ধরন সম্পর্কে বিস্তারিত তথ্য নেই। তাই সংক্রমণ নিয়ন্ত্রণে ভ্রমণ সীমাবদ্ধ রাখা উচিত।

ডব্লিউএইচও বলছে, করোনার এই নতুন ধরনটি মহামারির বিবর্তনের স্বাভাবিক অংশ। এটি শনাক্ত করার জন্য ব্রিটেনের প্রশংসাও করেছে সংস্থাটি।

এদিকে করোনার এই নতুন ধরনটি মোকাবিলায় টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোও গবেষণা শুরু করে দিয়েছে। ফাইজার-বায়োএনটেক জানিয়েছে, তাদের তৈরি টিকা নতুন এই ধরনের বিরুদ্ধেও কাজ করবে।

বায়োএনটেকের সহপ্রতিষ্ঠাতা উগুর শাহীন মঙ্গলবার বলেন, ভাইরাসের নতুন যে ধরন শনাক্ত হয়েছে; বিজ্ঞানসম্মতভাবে এটিও প্রতিরোধ করতে সক্ষম বায়োএনটেকের আবিষ্কৃত ভ্যাকসিন।

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী